চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইফোন কিনতে নিজের ৮ মাসের সন্তানকে বিক্রি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A

ইনস্টাগ্রামে রিলস বানাতে দরকার আইফোন, আর সেই আইফোনের টাকা জোগাড় করতে নিজের ৮ মাসের শিশুকে বিক্রি করে দিলেন ভারতের এক দম্পতি। এই ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং বাবা পলাতক রয়েছেন।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার এক দম্পতি আইফোন কিনতে নিজের শিশুটিকে বিক্রি করে দেন। শিশুটির বাবা’র নাম জাদভ ঘোষ এবং মা’র নাম  সাথী। এই দম্পতির সাত বছর বয়সী আরেকটি মেয়ে রয়েছে। তাদের ইচ্ছে ছিল পুরো বাংলা জুড়ে ভ্রমণ করার সময় ইনস্টাগ্রামের জন্য রিলস তৈরি করা।

জানা যায়, ঘটনাটি প্রকাশ্যে আসে যখন তাদের প্রতিবেশীরা শিশুটিকে বেশ কয়েকদিন ধরে দেখতে পান না। তাছাড়া আর্থিক অনটনের মধ্যে থাকা এই দম্পতির কাছে আইফোন ১৪ দেখে তারা বেশ অবাক হন, কারণ মোবাইলটির দাম লাখ টাকারও বেশি। পরে প্রতিবেশীরা একত্রিত হয়ে ওই দম্পতিকে শিশুটির কথা জানতে চাইলে, চাপের মুখে পরে শিশুটির মা স্বীকার করেন আইফোন কেনার জন্য তাদের বাচ্চাকে বিক্রি করে দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, দম্পতির বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যে শিশুটিকে কিনেছিলেন তার বিরুদ্ধেও মানব পাচারের অভিযোগ রয়েছে। এই দম্পতি এর আগে তাদের সাত বছরের মেয়েকেও বিক্রি করার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইফোনআইফোন ১৪ইনস্টাগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

জুন ১৬, ২০২৬

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT