চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ এর সিক্যুয়েলে কে হচ্ছেন জাকারবার্গ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ০১, আগস্ট ২০২৫
বিনোদন
A A
দ্য সোশ্যাল নেটওয়ার্কের সিক্যুয়েলে জাকারবার্গের চরিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন প্রায়শই দেখা যাচ্ছে একের পর এক সিক্যুয়েল নির্মাণের খবর। নব্বই দশক ও দুই হাজারের দশকের জনপ্রিয় প্রায় সব চলচ্চিত্রই ফিরে আসছে নতুন রূপে! কিন্তু এর মাঝেই যে ঘোষণা সবচেয়ে বেশি চমকে দিয়েছে দর্শকদের, তা হলো ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক ২’ নির্মাণের খবর! সেই সাথে সম্ভাব্য কাস্ট নিয়েও চলছে জোর আলোচনা!

মূল চলচ্চিত্রটি ২০১০ মুক্তি পায়। অ্যারন সোরকিনের চিত্রনাট্যে পরিচালনা করেন বিখ্যাত নির্মাতা ডেভিড ফিঞ্চার। এটি নির্মিত হয় বেন মেজরিচ-এর বই ‘দ্য এক্সিডেন্টাল বিলিয়নিয়ার্স’ অবলম্বনে। যেখানে ফেসবুকের শুরুর দিনগুলো ও মার্ক জাকারবার্গ-এর উত্থান তুলে ধরা হয়েছিল।

ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ায় এবং জেসি আইজেনবার্গকে জাকারবার্গের চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য অস্কারে মনোনয়ন এনে দেয়। তবে এই রিবুট বা সিক্যুয়েলে ‘নাউ ইউ সি মি’ খ্যাত আইজেনবার্গ ফিরছেন না।

ছাত্রের ছবি, যারা সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
জাকারবার্গের চরিত্রে অনবদ্য অভিনয় করেছিলেন জেসি আইজেনবার্গ
Banglabid

এই সিনেমায় জেসির না ফেরার খবরে যে প্রশ্নটি বড় করে দেখা দিচ্ছে, তাহলে কে হচ্ছেন নতুন জাকারবার্গ? এ নিয়েই এখন আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে, নতুন জাকারবার্গ চরিত্রে বিবেচনায় আছেন ‘সাকসেশন’ তারকা জেরেমি স্ট্রং। এমন কাস্টিং নিয়ে অবশ্য অনেকে আনন্দিতও! অনেকে বলছেন, জাকারবার্গের চরিত্রে জেরেমি যদি নিশ্চিত হয়, তাহলে বলা যায় এটি একেবারেই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত!

তবে শুধু জাকারবার্গ নয়, অন্যান্য চরিত্র নিয়েও চলছে জোর আলোচনা। ২০১০ সালের ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এ অভিনয় করেছিলেন জেসি আইজেনবার্গ, অ্যান্ড্রু গারফিল্ড, জাস্টিন টিম্বারলেক, রুনি মারা, ডাকোটা জনসন, ব্রেন্ডা সং, আর্মি হ্যামারসহ একঝাঁক নামকরা তারকা।

নতুন মুখ হিসেবে জেরেমি স্ট্রং, জেরেমি অ্যালেন হোয়াইট এবং মাইক ম্যাডিসনের কথা শোনা যাচ্ছে

তবে সিক্যুয়েলের ক্ষেত্রে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। পুরনো এই তারকাদের কেউ ফিরছেন কি না, সে বিষয়ে নীরব নির্মাতা ও প্রযোজক সংস্থা। আর তাই আপাতত সবার নজর নতুন মুখগুলোতে— যাদের নিয়ে এখন জোর গুঞ্জন। মূল চরিত্রে জেরেমি স্ট্রং ছাড়াও শোনা যাচ্ছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে জেরেমি অ্যালেন হোয়াইট এবং ফেসবুক হুইসেলব্লোয়ার ফ্রান্সেস হাউগেনের চরিত্রে ‘আনোরা’ খ্যাত অভিনেত্রী মাইকি ম্যাডিসনের কথা!

Reneta

প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক ২’ এর গল্প নির্মিত হচ্ছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর আলোচিত অনুসন্ধান সিরিজ ‘দ্য ফেসবুক ফাইলস (২০২১) অবলম্বনে। যেখানে ফেসবুকের নানা ক্ষতিকর অভ্যাস, বিষাক্ত কর্ম-সংস্কৃতি এবং রাজনৈতিক প্রভাব নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলা হয়। –মেরিক্ল্যারি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যারন সোরকিনজেসি আইজেনবার্গডেভিড ফিঞ্চারদ্য সোশ্যাল নেটওয়ার্কফেসবুকমার্ক জাকারবার্গলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬

১৯৯১ সালের পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটির সম্ভাবনা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের উল্লাস

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT