এত দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহিদ হননি: আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ নির্বাচনের জন্য দ্রুত ভোটের দাবি জানিয়ে বক্তব্য রাখছেন, পাশে অন্য নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এত দ্রæত নির্বাচনের জন্য এত মানুষ শহিদ হননি। দেশের সংস্কার শেষে সরকার নির্বাচনের দিকে যাবে।
………………………..
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে শীতার্তদের শীতবস্ত্র বিতরণের সময় তিনি গণঅভ্যুত্থানে জেলার আহতদের চিকিৎসার বিষয়ে বলেন, তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তিনি আরো বলেন, বালিয়াডাঙ্গী উপজেলাকে ন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়া হবে। উপজেলা লাইব্রেরি স্থাপনের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি। ঠাকুরগাঁওয়ের পর তিনি পঞ্চগড়ে যান। পঞ্চগড়ের আটোয়ারীতে ক্রীড়াঙ্গনের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ৭০ লাখ টাকা বিশেষ বরাদ্দ ঘোষণা দেন তিনি। পরে তিনি শহিদ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তার চেক এবং শীতার্তদের শীতবস্ত্র তুলে দেন। সে সময় তার সঙ্গে ছিলেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



