রাজনীতি

উন্নয়ন অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছেন, উপস্থিত অতিথিরা পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী উন্নয়ন অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন: আওয়ামী লীগ সরকার সবসময় মানুষের পাশে আছে, এটাই নীতি। মানুষের সেবা করা আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। উন্নয়ন অব্যাহত রেখে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে।

শনিবার টুঙ্গিপাড়ায় নবগঠিত আওয়ামী লীগের কমিটির যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নেতৃবৃন্দকে সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এই শ্রদ্ধা জানান।

তারা সেখানে ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের শিকার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে যোগ দেন।

শেখ হাসিনা টানা দশম মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত ২২তম জাতীয় কাউন্সিলে ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে পুনঃনির্বাচিত হন।

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…