দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০৩ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগ থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। তার এ মনোনয়ন পাওয়া কেন্দ্র করে খুলনার খালিশপুর-দৌলতপুর উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে এস এম কামালের মনোনয়ন প্রাপ্তি ঘোষণার পরই খুলনার খালিশপুর-দৌলতপুরের জনগণ বাধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকে।
নৌকায় এস এম কামালের মনোনয়ন ঘোষণার পর খালিশপুর ও দৌলতপুর মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয় গুলোতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে রাস্তায় রাস্তা মিষ্টি খেয়ে ও মিছিল করে উচ্ছাস প্রকাশ করে সাধারণ মানুষ।
এসময় তারা বলেন: আজ আমাদের মনে আশা পূরণ হয়েছে। নেত্রী আমাদের আশা পূরণ করেছেন। এবারের নির্বাচনে আমরা এস এম কামাল ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করবো ইনশাল্লাহ।
এসময় তারা এস এম কামাল হোসেনের মনোনয়ন প্রাপ্তির জন্য দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও শেখ হেলাল উদ্দীন এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








