বিনোদন

ভিড়ের মাঝে দক্ষিণী সুপারস্টার দর্শনকে চপ্পল ছুঁড়লেন এক ব্যক্তি

দর্শন ভিড়ের মাঝে চপ্পল ছুঁড়ে যাচ্ছেন, জনসমাগমের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শন ভিড়ের মাঝে একজন ব্যক্তি চপ্পল ছুঁড়ছেন, জনসমাগমের মধ্যে একটি ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছবির প্রচারণা চলাকালীন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দর্শনকে চপ্পল ছুঁড়লেন এক ব্যক্তি। এই ঘটনায় উত্তাল দক্ষিণ ভারত।

১৯ ডিসেম্বর কর্ণাটকের হোসাপেতে ‘ক্রান্তি’ ছবির প্রচার করছিলেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার দর্শন। আচমকা তার গায়ে চপ্পল ছুঁড়েছেন এক ব্যক্তি। চপ্পলটি দর্শনের কাঁধে লাগে। ভিড়ের মধ্যে কে এই চপ্পলটি ছুঁড়ে মেরেছে, ঘটনাস্থলে সেই খোঁজ করতে শুরু করেন দর্শন ভক্তরা। তবে পরিস্থিতি সুন্দর ভাবে সামলে নিয়েছেন অভিনেতা।

দর্শন ভক্তদের শান্ত থাকার জন্য অনুরোধ করেন। এরপর ভক্তরা শান্ত হয়ে যায়। ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে দর্শনকে। দ্রুতই সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। জানা গেছে, যে ব্যক্তি দর্শনকে জুতো ছুঁড়েছিলেন তাকে চিহ্নিত করা হয়েছে।

কেন অভিনেতাকে হঠাৎ করে জুতো ছুঁড়ে মারা হলো তা এখন সবার প্রশ্ন। ভারতের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নারীবিদ্বেষী তকমা রয়েছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টারের বিরুদ্ধে। কিছু দিন আগে নিজের স্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে ওই মন্তব্যের জেরেই জুতা ছুড়ে মারা হয়েছে অভিনেতার দিকে।

বিষয়:দক্ষিণ ভারত দর্শন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…