কক্সবাজার

মাতারবাড়িতে ৬৫ হাজার টন কয়লার জাহাজ ভিড়েছে

মাতারবাড়িতে বড় কয়লা জাহাজের ছবি, সমুদ্রের পাশে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতারবাড়িতে ৬৫ হাজার টন কয়লার জাহাজ ভিড়েছে, সমুদ্রের পাশে অবস্থান করছে বড় জাহাজটি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধাপে ধাপে কয়লা মজুদে সমৃদ্ধ হচ্ছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে স্থাপিত ১২শ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লা বিদ্যুৎ কেন্দ্র। এবার ৬ষ্ঠ ধাপে এসেছে ৬৫ হাজার ২০ টন কয়লা। এ নিয়ে গত দুই মাসে ৬টি জাহাজে প্রায় ৪ লাখ টন কয়লা আনা হয়েছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের জন্য।

মঙ্গলবার ৪ জুলাই সর্বশেষ এমভি এলএমজেড এটলাস নামে ষষ্ঠ জাহাজটি ৬৫ হাজার ২০ টন কয়লা বন্দরে ভিড়ে।

মাতারবাড়ী সমুদ্র বন্দরের প্রকল্প ব্যবস্থাপক আতাউল হাকিম সিদ্দিকী বলেন, সাইপ্রাসের পতাকাবাহী জাহাজটি ৬৫ হাজার ২০ টন কয়লা নিয়ে বন্দরের জেটিতে পৌঁছেছে। ইন্দোনেশিয়ার তারানহা বন্দর থেকে কয়লা নিয়ে এসেছে এই জাহাজটি। বন্দরের দক্ষ পাইলটরা শক্তিশালী টাগবোটের সহায়তায় বহিরনোঙ্গর থেকে জাহাজটিকে মাতারবাড়ি বন্দরের অভ্যন্তরীণ চ্যানেলে নিয়ে আসে।

জানা গেছে, গত ২৫ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৬৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মাতারবাড়ি বন্দরে ভিড়ে পানামার পতাকাবাহী জাহাজ “অউসো মারো” নামক প্রথম জাহাজ। এরপর মে মাসে আসে আরও ৪টি কয়লাবাহী জাহাজ। জুনে আসে আরও ১টি।

মঙ্গলবার আসা জাহাজসহ এ নিয়ে গত দুই মাসে এই বন্দরে ভিড়েছে ৬টি জাহাজ। সেসব জাহাজে করে প্রায় ৪ লাখ মেট্রিক টন কয়লা আনা হয়েছে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য।

বিষয়:কক্সবাজার মাতারবাড়ী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…