তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ার এলাকার বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহতের ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮১ জন।
এর আগে তুরস্কের ভাইস প্রেসিডেন্ট এই বিস্ফোরণকে সন্ত্রাসী হামলা উল্লেখ করে বলেন, এর পেছনে এক নারী দায়ী। ঘটনায় তিনজনকে সন্দেহ করছে দেশটির নিরাপত্তা বাহিনী। তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় তাকসিম স্কয়ারে ওই বিস্ফোরণ ঘটে। এর কারণ তদন্ত করা হচ্ছে।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির ঘোষণা দিয়েছেন। বিস্ফোরণস্থল এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।










