চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রিকসের সদস্য হতে যাচ্ছে নতুন ৬টি দেশ

রাজু আলীম রাজু আলীম
৩:৩২ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জোহানেসবার্গে BRICS শীর্ষ সম্মেলনের ছবি, বিভিন্ন দেশের পতাকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণ সদস্য হিসেবে আরও ৬টি দেশকে উন্নয়নশীল দেশের জোট ‘ব্রিকসে’ যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। এই দেশগুলো হল মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা আজ এক ঘোষণায় এই কথা জানান। সম্প্রসারণ চুক্তি অনুযায়ী গ্রুপের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার অনুমোদনে কয়েক ডজন দেশ আগামীতে ব্রিকসের সদস্য হবে।

সিরিল রামাফোসা বলেছেন, ব্রিকস এই ছয়টি দেশকে পূর্ণ সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানাবে এবং তাদের সদস্যপদ আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

Banglabid

রামাফোসা বলেন, এই ব্রিকস সম্প্রসারণ প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে আমাদের ঐকমত্য রয়েছে। আমরা আর্জেন্টিনা প্রজাতন্ত্র, আরব প্রজাতন্ত্র, মিশর, ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব ইথিওপিয়া, ইসলামিক রিপাবলিক অব ইরান, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে পূর্ণ সদস্য হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, আমরা ব্রিকস এর সাথে অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে অন্যান্য দেশের স্বার্থকে মূল্য দিই এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রীদেরকে ব্রিকস অংশীদারিত্বের মডেল এবং সম্ভাব্য দেশগুলোর তালিকা (যারা যোগ দিতে চায়) আরও বিকাশ করার দায়িত্ব দিয়েছি।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর গতকাল বুধবার বলেন, নতুন সদস্যদের বিবেচনা করার প্রক্রিয়া নিয়ে একমত হয়েছেন ব্রিকস নেতারা। ব্রিকসে আসতে আগ্রহী দেশগুলোর সদস্যপদ দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য আমরা একটি কাঠামো তৈরি করেছি। এটি খুব ইতিবাচক।

Reneta

উল্লেখ্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস ২০০৬ সালে যাত্রা শুরু করে। এই ৫টি দেশ ছাড়াও ইতিমধ্যে আরও প্রায় ৪১টি দেশ ব্রিকসে যোগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। যার মধ্যে বাংলাদেশও আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিকস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ‘অ্যাসেট’ থেকে ‘লায়াবিলিটি’ শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

সত্যিই কি মারা গেছেন মেসির বাবা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০০ কোটি টাকায় যে পরিকল্পনা জানালেন স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT