রাজনীতি

পরিস্থিতি এখনো নাজুক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লার ঘটনায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

১০ ডিসেম্বর বিএনপির জনসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে গতকাল বুধবার যে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো, তা এখনো নাজুক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এখনো বিএনপি বিকল্প স্থানে সমাবেশ করলে তাদের সর্বাত্মক সহযোগিতা করবে আইনশৃঙ্খলা বাহিনী।

গতকালের বিএনপি-পুলিশের সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হন।

বিষয়:আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…