রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের নিহত রানা

সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের নিহত রানার দাফন অনুষ্ঠানে হাজারো মানুষ উপস্থিত, শোকের ছায়া।. Channel i News – চ্যানেল আই নিউজ
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন নেভাতে গিয়ে প্রাণ হারানো ফায়ারম্যান রানা মিয়াকে (২২) রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।
আজ সকাল ৯ টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রাম মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে ফায়ারসার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, ফায়ার সার্ভিস মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলামসহ স্বজনরা উপস্থিত ছিলেন। পরে নবগ্রাম কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
এর আগে সকাল সাড়ে ৭টায় তার মরদেহ নিজ গ্রামে আনা হয়।
নিহত রানা শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার পান্নু মিয়ার ছেলে। তিনি ২০২০ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন। চট্টগ্রামের কমিরা ফায়ার স্টেশনের কর্মরত ছিলেন তিনি। রানার ছোট এক ভাই ও বোন আছে।






