চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ০৫, জুন ২০২২
বাংলাদেশ
A A

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে রাসায়নিক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দ।

রোববার এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে সর্বশেষ তথ্য অনুযায়ী অর্ধশতাধিক নিহত ও চার শতাধিক আহতের ঘটনায় গভীর উদ্বেগ ও নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সবোর্চ্চ সুচিকিৎসা ও যথার্ত ক্ষতিপূরণের দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগেও দেশের বিভিন্ন এলাকায় দাহ্য পদার্থের কারণে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি, জীবনহানির ঘটনা ঘটে থাকলেও বিশেষ করে নরসিংদী, পুরান ঢাকার নিমতলী, সাভার, নারায়ণগঞ্জ সহ অনেকগুলো ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও মালিকপক্ষের চাপ ও অসহযোগিতায় কোনটির অদ্যাবধি সুরাহা হয়নি।

সীতাকুণ্ডের ঘটনায় ও মালিকপক্ষের অসহযোগিতায় চিত্র পাওয়া গেছে। আমরা মনে করি পূর্বের ঘটনাবলীর উপযুক্ত তদন্ত ও বিচার হলে সীতাকুণ্ডের এই ভয়াবহ ঘটনা নাও ঘটতে পারতো। আমরা সীতাকুণ্ডে নিহত সকল শ্রমজীবী, মানুষদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি, আহতদের সুচিকিৎসা, উপযুক্ত ক্ষতিপূরণ এবং মালিকপক্ষের অসহযোগিতা ও অবহেলার উপযুক্ত দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে
দেশে বেকারত্ব বৃদ্ধি, কর্মহীনতা, দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে ইতোমধ্যে সাধারণ মানুষ পরিবার পরিজন নিয়ে নানান কষ্টে দিনাতিপাত করছে। মানুষ আশা করছিলো বাজার মূল্য নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখবে। দেশে খাদ্যপণ্য এখন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এমতাবস্থায় অনাবাসিক সহ সকল ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধি ঘোষণা দেশবাসীকে হতাশ করেছে। এতে করে বাজার ব্যবস্থা, উৎপাদন বন্টন সর্বক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে। মানুষের ভোগান্তি আরও বাড়বে।

রোববার ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন।

Reneta

বিবৃতিতে নেতৃবৃন্দ বর্ধিত গ্যাসের মূল্য প্রত্যাহারের দাবি জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেন, নাজমুল হক প্রধান,  মোস্তফা ফারুক, নুর আহমেদ বকুল, শফি আহমেদ, বজলুর রশিদ ফিরোজ, আখতার সোবহান মাশরুর, আমিনুল ইসলাম, মনসুরুল হাই সোহন, সুজাউদ্দিন জাফর, ডা. সরদার ফারুক, মুখলেছউদ্দিন শাহীন, সিরাজুমমূনীর, রেজাউল করিম শিল্পী, রাজু আহমেদ, সালেহ আহমেদ, হারুন মাহমুদ, জায়েদ ইকবাল খান, কামাল হোসেন বাদল, বদরুল আলম প্রমুখ নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সীতাকুণ্ড অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র: ইতিহাস সংরক্ষণে এক দশক

জুলাই ১৬, ২০২৬

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের আগে আবারও আলোচনায় ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ১০০ বিলিয়ন ডলার’

জুলাই ১৬, ২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে টানা চতুর্থ দিন বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

জুলাই ১৬, ২০২৬

ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT