আন্তর্জাতিক

সীতাকুণ্ডের ঘটনায় নরেন্দ্র মোদি’র শোক প্রকাশ

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন ২৬ মার্চ।. Channel i News - চ্যানেল আই নিউজ

নরেন্দ্র মোদি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সফরে আসছেন, যা দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চট্টগ্রামের কাছে সীতাকুণ্ডে একটি কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় অনেক হতাহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ প্রদান ও পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার জন্য তার সদিচ্ছা ব্যক্ত করেছেন।

চিঠির শেষে, নরেন্দ্র মোদি আবারও তার সরকার এবং ভারতের ভ্রাতৃপ্রতিম জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।

বিষয়:নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীতাকুণ্ডে বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…