বোন জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

বোন জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগের ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা তদন্তে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ
মুন্সিগঞ্জের শ্রীনগরে গভীররাতে ধারালো অস্ত্র দিয়ে বোন জামাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বড় ভাইয়ের বিরুদ্ধে।
গতকাল বুধবার উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত মো. রাসেল (২৭) ওই গ্রামের রশিদ খানের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাসেল কিছুদিন আগে তার স্ত্রীর মাদকাসক্ত বড় ভাই শেখ রহমানকে মাদক নিরাময় কেন্দ্র রিহ্যাব সেন্টারে ভর্তি করেন। সেই ঘটনার জের ধরে গতকাল গভীর রাতে রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রহমান। পরে তাকে উদ্ধার করে পাশের দোহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়েবীর জানান, মরদেহটি দোহার থেকে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত করে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে।






