চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাড়ি-দোকান ভাড়া ইস্যুতে ভাবীকে পিটিয়ে মারলো দেবর

আসাদুজ্জামান বাবুলআসাদুজ্জামান বাবুল
১:৩৪ অপরাহ্ন ০১, ফেব্রুয়ারি ২০২৪
অপরাধ, গোপালগঞ্জ, জনপদ
A A

বাড়ি ও দোকান ভাড়ার টাকা চাওয়ায় ভাবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতর স্বজনরা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় হিরন ইউনিয়নের হিরন গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটেছে।

বুধবার ৩১ জানুয়ারি রাতে ঘটা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোটালীপাড়া থানার ওসি ফিরোজ আলম। নিহত ফারজানা বেগম (২৫) ওই গ্রামের মৃত মিন্টু মোল্লার স্ত্রী এবং গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের হেকমত শেখের মেয়ে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ওসি ফিরোজ আলম জানিয়েছেন, প্রায় দেড় বছর আগে মস্তিষ্কের রক্তক্ষরণে নিহত ফারজানা বেগমের স্বামী জাহিদ মোল্লার মৃত্যু হয়। মৃত্যুর সময় রেখে যাওয়া ৩ সন্তানকে নিয়ে কষ্টে দিনযাপন করছিলেন ফারজানা। স্বামী মারা যাওয়ার পর বাড়ি ও দোকান ভাড়া থেকে পাওয়া সামান্য টাকা দিয়ে চলতো ফারজানার সংসার। দোকান ও বাড়ি ভাড়ার যে টাকা পেতেন তার থেকে অর্ধেক টাকা দেবর খালিদ মোল্লাকে দিতেন ফারজানার শাশুড়ি স্বরুপজান বেগম। গত মাসে বাড়ি ও দোকান ভাড়ার টাকা তুলে শাশুড়ি স্বরুপজান পুরো টাকাটা তার ছোট ছেলে খালিদ মোল্লাকে দিয়ে দেন। এতে ৩ সন্তানকে নিয়ে সমস্যায় পড়ে ফারজানা।

বিষয়টি জানতে চাইলে শাশুড়ি তার ছেলে খালিদকে জানায়। খালিদ মোল্লা বাড়ি ফিরে এই বিষয় নিয়ে ভাবী ফারজানার সাথে উল্টাপাল্টা কথা বলে এবং এক পর্যায়ে খালিদ মোল্লা ফারজানা বেগমকে লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারপিট করে।

ফারজানার বড় মেয়ে ফারিয়ার চিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে ফারজানাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে খালিদ মোল্লা পলাতক রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোপালগঞ্জদোকান ভাড়াপিটিয়ে হত্যাভাবী
শেয়ারTweetPin

সর্বশেষ

চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম হয়ে বাছাই শেষ করল বাংলাদেশ

এপ্রিল ১০, ২০২৬

জ্বালানি সংকটে বাজারে চাপ, সবজি-মুরগির দাম ঊর্ধ্বমুখী

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেতানিয়াহুর কড়া প্রতিক্রিয়ায় পোস্ট মুছলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ

এপ্রিল ১০, ২০২৬

দেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে উন্নীত করা সরকারের লক্ষ্য: অর্থমন্ত্রী

এপ্রিল ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT