চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবিরের সঙ্গে প্রথম দৃশ্যতেই কাবু সিঁথি সাহা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪২ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

বাংলাদেশের সুপরিচিত গায়িকা সিঁথি সাহার নতুন গানে দেখা যাবে কলকাতার আবির চ্যাটার্জিকে। আগামী দূর্গা পূজায় গানটি দু-বাংলায় দর্শকরা উপভোগ করতে পারবেন।

এমনটাই জানিয়েছেন সিঁথি। গানটি প্রযোজনা ও পরিবেশনায় ভারতের নামকরা প্রতিষ্ঠান সারেগামা।

‘বলো দুর্গা মা’ নামের বিশেষ এই গানটিতে সিঁথি ছাড়াও কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের নন্দিত শিল্পী ঊষা উত্থুপ ও ঈশান। রাজীব দত্তের কথায় গানটির সুর করেছেন তুবাই রায়। পথিকৃৎ বসুর নির্মাণে এই গানচিত্রে অভিনয় করেছেন আবির-সিঁথি জুটির সঙ্গে ঊষা উত্থুপও।

Banglabid

একদিকে ঊষা অন্যদিকে আবির। কাজটি করার অভিজ্ঞতা আর অনুভূতি জানাতে গিয়ে ঢাকার মেয়ে সিঁথি বলেন, ‘পুরোটাজুড়ে নার্ভাস ছিলাম। দিদির (ঊষা) সঙ্গে গাওয়া, ভিডিওতে তার পাশে দাঁড়ানো। অন্যদিকে অভিনেতা আবিরদার অদ্ভুত ফ্যান আমি। তার মতো তুখোড় অ্যাকটরের পাশে দাঁড়িয়ে অভিনয়ের চেষ্টা করা, সত্যিই লজ্জার।’

সিঁথি আরও জানান, আবিরের সঙ্গে তার প্রথম দৃশ্যতেই কাবু হয়ে গিয়েছিলেন লজ্জায়। সিঁথি বললেন, ‘দৃশ্যটি ছিলো আবিরদা আমার হাত ধরে টান দেবেন! দিলেনও। অথচ আমি শক্ত হয়ে আছি! বুঝতে পেরে আবিরদা আমাকে ইজি করলেন। বোঝালেন, এটা অভিনয়- সত্যি নয়।’

গানটির ভিডিওর জন্য নাচের প্র্যাকটিসও করতে হয়েছে সিঁথি সাহাকে। তারচেয়ে অবাক হলেন, শুটিং আয়োজন দেখে। তার দাবি, যেমন আয়োজন দুই বাংলার অনেক সিনেমার জন্যেও হয় না। এর জন্য সিঁথি থ্যাংকফুল টলিউডের তরুণ নির্মাতা পথিকৃতের প্রতি।

Reneta

শুটিংয়ে দুটো শাড়ি আর একগাদা গয়না দিয়ে সহযোগিতা করার জন্য সিঁথির শির-নত ঊষা উত্থুপ বরাবর। বললেন, ‘শুটিংয়ে তিনবার কস্টিউম বদলাতে হলো আমার। এরমধ্যে দু’বার শাড়ি। দুটোই ঊষাদির ছিলো। এমনকি গয়নাগুলোও তার। এটা হিউজ ব্লেসিংস ফর মি। এখন অপেক্ষা শুধু গানটির।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আবিরআবির চ্যাটার্জিকলকাতাগান ভিডিওলিড বিনোদনসিঁথিসিঁথি সাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬

রাতে এলপিএল ফাইনালে সোহানের গলের মুখোমুখি সাকিব-হৃদয়ের জাফনা

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT