চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিংহাম এগেইন’এ ‘সিম্বা’ হয়ে ফিরছেন রণবীর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ৩০, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

কদিন আগেই বলিউডের পুলিশি অ্যাকশন সিনেমার অন্যতম প্রবর্তক পরিচালক রোহিত শেঠির আসন্ন ছবি ‘সিংহাম এগেইন’এ মহিলা পুলিশের চরিত্রে ফার্স্টলুক প্রকাশ্যে এনে রীতিমত সারা ফেলে দিয়েছিলেন দীপিকা পাডুকোন। আর এবার প্রকাশ্যে এলো আসন্ন ছবিতে রণবীর সিং এর লুক!

সোমবার (৩০ অক্টোবর) সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে রণবীর নিজের ফার্স্টলুক প্রকাশ্যে এনেছেন। নতুন পোস্টারে তাকেও একজন পুলিশের অবতারে দেখা গেছে। ভক্তদের কাছে সিম্বাকে পরিচয় করিয়ে দিয়ে রণবীর সিং ক্যাপশনে লিখেছেন, “সাবসে নাটখাত, সাবসে নিরালা! আলা রে আলা, সিম্বা আলা! #সিংহাম এগেইন।”

রণবীরের পাশাপাশি তার ‘সিংহাম এগেইন’ লুকের নতুন পোস্টার সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন দীপিকা থেকে অজয় দেবগণও। গেল সেপ্টেম্বর থেকে হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে শুরু হয়েছে ‘সিংহাম এগেইন’র শুটিং।

অজয় দেবগণ অভিনীত জনপ্রিয় ফ্যাঞ্চাইজি ‘সিংহাম’ এর প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহাম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহাম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন অজয়। এবার নির্মিত হচ্ছে এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। যেখানেও প্রধান চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে।

সেই সঙ্গে আরও দেখা যাবে রণবীর সিং, অক্ষয় কুমার ও কারিনা কাপুর খানকে। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: পিঙ্কভিলা

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'সিংহাম এগেইন'অক্ষয় কুমারকারিনা কাপুররণবীর সিংসিম্বা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তরখানের সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে ডিএনসিসি প্রশাসক

আগস্ট ২, ২০২৬

সমন্বিত উদ্যোগ ছাড়া উপকূলীয় সহনশীলতা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

ঢাকার সিনেমার ৭০ বছর পূর্তি, চ্যানেল আইয়ে পোস্টার প্রদর্শনী

আগস্ট ২, ২০২৬

জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা, রেস্তোরাঁয় খাবারের দাম চড়া

আগস্ট ২, ২০২৬

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT