চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কন্যার মা হলেন কণ্ঠশিল্পী সিঁথি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

দীর্ঘদিন ধরে মরণব্যাধী ক্যানসারের সাথে লড়াই করছেন সংগীত শিল্পী সিঁথি সাহা। এর মধ্যেই তিনি কন্যা সন্তানের মা হলেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্তান জন্ম দেয়ার বিষয়টি প্রকাশ্যে আনলেও সিঁথির সদ্যজাত কন্যাটির জন্ম ১৯ সেপ্টেম্বর। তিনি জানিয়েছেন, সুদূর নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সিঁথি তার কন্যার নাম রেখেছেন সামারা জয়ী।

বৃহস্পতিবার দুপুরে সিঁথি নিউজিল্যান্ড থেকে জানান, গতকালই (৪ অক্টোবর) মা-মেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। টানা ১৪ দিন হাসপাতালে ছিলেন।

সিঁথি বলেন, আমার মেয়ে নির্দিষ্ট সময়ের একমাস আগেই পৃথিবীতে এসেছে। স্বস্তির বিষয় আমরা দুজনেই এখন সুস্থ আছি। বাসায় ফিরেছি। সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া চাই।

বৈবাহিক সূত্রে অনেক বছর আগে থেকেই নিউজিল্যান্ডের পাসপোর্ট বহন করছেন সিঁথি। নবজাতক ইস্যুতে নিউজিল্যান্ডের উন্নত সেবা ও সুবিধা নিতেই ঢাকা থেকে গত আগস্টে দেশটিতে উড়াল দেন সিঁথি।

সিঁথি বলেন, গত বছর (২০২২) একটি খবর আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি নিশ্চিত হই, আমার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। আমি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হই। চিকিৎসা চলছিলো। কিন্তু বার বার মনে হতে লাগলো, ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে আমার একটা অস্তিত্ব রেখে যেতে যাই এই সুন্দর পৃথিবীতে। মূলত সেই সিদ্ধান্ত থেকেই কনসিভ করা।

Reneta

এই শিল্পী বলেন,যেহেতু আমার শরীর ভালো ছিলো না, কঠিন চিকিৎসারে মধ্য দিয়ে যাচ্ছিলাম, ফলে আদৌ আমি আমার বাচ্চাটাকে পৃথিবীর আলোয় চোখ মেলাতে পারবো কি না, সে বিষয়ে যথেষ্ট সন্দিহান ছিলাম। অবশেষে আমি জয়ী হয়েছি। আমার জয়ীকে পৃথিবীর আলোয় আনতে পেরেছি। এবার আর কিছুই চাওয়ার নেই, হারাবারও নেই। আমাদের জন্য দোয়া করবেন সবাই।

সিঁথি জানান, নভেম্বরেই কন্যাকে নিয়ে দেশে ফিরছেন। জানালেন, ডিসেম্বরের মধ্যে গানেও নিয়মিত হবেন। করবেন টিভি সঞ্চালনাও।

বর্তমানে তার শরীরে ক্যানসার নেই জানিয়ে সিঁথি চ্যানেল আই অনলাইনকে জানান, গত বছর আমার ক্যানসার ধরা পড়ে। এর পর নিয়মিত দেশের বাইরে চিকিৎসা নেন তিনি। এখন বলা যায় ক্যানসার মুক্ত। চার বছরের একটি মেডিসিন কোর্স আছে, এটা চালিয়ে যেতে হবে। প্রেগনেন্সির কারণে মেডিসিনটি আপাতত নিচ্ছেন না। দুই মাস সদ্যজাতকে ব্রেস্ট ফিডিংয়ের পর আবারও মেডিসিন নেয়া শুরু করবেন বলেও জানান সিঁথি।

এসময় সদ্যজাত কন্যা ও নিজের জন্য শুভাকাঙ্খিদের কাছে দোয়া চান সিঁথি।

 

ঢাকা/এনই/এমটিএল

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যানসারগানলিড বিনোদনশরীরসংগীতশিল্পীসন্তানসিঁথিসিঁথি সাহা
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাম্পের শুল্ক সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট ২৫ অঙ্গরাজ্য

আগস্ট ৪, ২০২৬

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর কাপ্তাই হ্রদে মাছ আহরণের প্রস্তুতি

আগস্ট ৪, ২০২৬
ছবি: নিহত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া

দুর্ঘটনার খবরে উদ্ধারকাজে গিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন পুলিশ সদস্য

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

জুলাই অভ্যুত্থানের কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই: ডা. শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT