বিনোদন

মেয়ের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান

ইমরান হাস্যোজ্জ্বল মুখের ছবি, শহরের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীতশিল্পী ইমরান শহরের আকাশের নিচে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কন্যাসন্তানের বাবা হয়েছেন ‘সেরাকণ্ঠ’ খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার বিকেলে ঢাকার এক বেসরকারি হাসপাতালে ইমরান ও তাঁর স্ত্রী মেহের আয়াতের ঘরে জন্ম নেয় তাদের প্রথম সন্তান।

সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আনন্দের খবরটি শেয়ার করেন ইমরান।

পোস্টে তিনি লিখেছেন, “আল্লাহ আমাকে একটি সুন্দর ও সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমনে জীবন আরও রঙিন হয়ে উঠবে ইনশা আল্লাহ। আমার স্ত্রী ও মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন।”

২০২৩ সালের ২৪ মে মেহের আয়াতকে বিয়ে করেন ইমরান। প্রায় দেড় যুগ আগে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-এ প্রথম রানারআপ হয়ে সংগীতজীবন শুরু করেন তিনি। এরপর ধারাবাহিকভাবে গান করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ ব্যাপক জনপ্রিয়তা।

বিষয়:ইমরান গান বাবা মেয়ে শিল্পী সংগীতশিল্পী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…