চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টেনশন হচ্ছে, আনন্দও হচ্ছে ভীষণ’

বইমেলায় আসছে সংগীতশিল্পী ফাহমিদা নবীর বই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A
লেখিকা বই হাতে নিয়ে হাসিমুখে ছবি তুলছেন, বইয়ের কভার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হলো একুশে বইমেলা ২০২৫। প্রতি বছরেই দেখা যায়, নিয়মিত কবি লেখক সাহিত্যিকদের পাশাপাশি প্রকাশিত হয় শোবিজ অঙ্গনে পরিচিত তারকাদের বই। প্রিয় তারকার বইয়ের প্রতি ভক্ত-পাঠকদের থাকে বিশেষ কৌতুহল। এবারও শোবিজের অনেক তারকা বই প্রকাশের ঘোষণা দিয়েছেন।

তাদের একজন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার প্রকাশিত বইয়ের নাম ‘ফাহমিদা নবীর ডায়েরি’। বইটি প্রকাশ করতে যাচ্ছে শব্দশিল্প প্রকাশনী। বইয়ের প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।

এরইমধ্যে প্রকাশিত বইয়ের কপি হাতে পেয়েছেন ফাহমিদা নবী। দিয়েছেন একটি ভিডিও বার্তাও।

Banglabid

‘আগে যখন সিডি বের হতো, তিন চার দিন ধরে ঘুম নেই। বইটার জন্যও ঠিক তেমনি অনুভূতি হচ্ছে।’ নিজের বই নিয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করলেন ফাহমিদা নবী।

তিনি বলেন, প্রথম বইটা যখন আম্মাকে দিয়েছি, আম্মা তো খুবই সারপ্রাইজড! তিনি ভাবতে পারেননি। আম্মার আনন্দ অশ্রু দেখেছি। মানুষ সুখেও কাঁদে! আম্মাকে খুশি করতে পারার মধ্যে কেমন যেন একটা অনুভূতি আছে, যেটা বলতে পারবো না। টেনশন হচ্ছে, আনন্দও হচ্ছে ভীষণ।

ফাহমিদা নবী বলেন, “ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তে, ডায়েরি লিখতে। খুব ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি।”

Reneta

জীবনের নানারকম অভিজ্ঞতা নিয়ে লেখা এ বইটি সম্পর্কে ফাহমিদা নবী আরও বলেন,“গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি।”

ফাহমিদা নবী জানান, আগামি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় ‘ফাহমিদা নবীর ডায়েরি’র মোড়ক উন্মোচন করা হবে। ভক্ত অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, “বইটির মোড়ক উন্মোচন করবেন আমার মা। যারা আসতে চাও তাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারকাদের বইতারকার বইমেলাফাহমিদা নফাহমিদা নবীবইবইমেলালিড বিনোদনশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

চাইলেই কি ফিরতে পারবেন শেখ হাসিনা?

আগস্ট ৮, ২০২৬

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবার গ্রেপ্তার

আগস্ট ৮, ২০২৬

কোন শোরগোল ছাড়াই ধারে লিভারপুলে চলে যাচ্ছেন বার্সার এই অধিনায়ক

আগস্ট ৮, ২০২৬

বিশ্বজুড়ে ডেঙ্গুর ঝুঁকিতে ৬১০ কোটির বেশি মানুষ

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানকেও জেআইসিতে আটকে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT