জনপদ

হেলিকপ্টারে নববধূকে নিয়ে বাড়িতে সিঙ্গাপুর প্রবাসী

বিমান হেলিকপ্টার মাঠে ল্যান্ডিং করছে, পাশে সৈনিকরা দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমান হেলিকপ্টার মাঠে ল্যান্ডিং করছে, পাশে সৈনিকরা দাঁড়িয়ে রয়েছে, একটি গুরুত্বপূর্ণ সামরিক অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিজের বিয়েটাকে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে নববধূকে নিয়ে দেশের বাড়িতে এসেছেন সিঙ্গাপুর প্রবাসী প্রকৌশলী শহিদুল ইসলাম শহীদ।

আজ মঙ্গলবার ৭ মে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া মডেল স্কুল মাঠে নামেন এই নবদম্পতি। আলোকপাড়া গ্রামের শহর আলীর ছেলে শহিদুল ইসলাম সিঙ্গাপুরের তরুণী মাইশা শহিদকে ঢাকা থেকে হেলিকপ্টারে নিয়ে আসেন।

এসময় উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উৎসুক লোকজন হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমান। এলাকাবাসীর মধ্যে এ সময় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বর ও নববধূ হেলিকপ্টার থেকে নামলে তাদের বরণ করে নেন পরিবারের লোকজন। পরে একটি সুসজ্জিত প্রাইভেটকারে তারা বাড়িতে যান।

জানা যায়, শহিদুল ইসলাম সাত ভাই-বোনের মধ্যে পঞ্চম। তিনি ১৫ বছর বয়স থেকে সিঙ্গাপুরে কর্মরত আছেন। আগামী শনিবার বৌ-ভাত অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে চলছে সাজ-সজ্জা।

বিষয়:বিয়ে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…