সোমবার থেকেই তুলে নেওয়া হয়েছে রাষ্ট্রদূতদের জন্য বরাদ্দ বাড়তি নিরাপত্তা ও প্রটোকল। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী প্রাপ্য নিরাপত্তা পাচ্ছেন রাষ্ট্রদূতরা। কেবল তুলে নেওয়া হয়েছে ট্রাফিক প্রটোকলের বাড়তি অংশটুকু। ফলে নিরাপত্তা যেমন বিঘ্নিত হবে না তেমনি কোন সম্পর্ক পড়বে না দ্বিপাক্ষিক সম্পর্কেও।







