চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিত শাহ’র নির্দেশে শিখ নেতা নিজ্জারকে হত্যা করা হয়েছে অভিযোগ কানাডার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোয়েন্দা সংস্থা ‘র’ কর্মকর্তার নির্দেশে খালিস্তানপন্থি নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যা করার দাবি করছে কানাডা। দেশটির কর্মকর্তাদের বরাতে এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে  বিষয়টি কানাডা জানিয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও গোয়েন্দা সংস্থা ‘র’-এর এক জ্যেষ্ঠ কর্মকর্তার নির্দেশে হারদীপ সিং নিজ্জারকে হত্যা করা হয়েছে। এই বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহেও ভারতের কর্মকর্তারা কাজ করেছেন। ভারত সরকার ও ‘র’ এর জ্যেষ্ঠ কর্মকর্তাসহ দেশটির কূটনীতিকদের কথোপকথন কানাডার কর্তৃপক্ষের কাছে রয়েছে।

এদিকে, ভারত ও কানাডার মিত্রদেশ যুক্তরাষ্ট্র এবার দুই দেশের চলমান সংকট নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। নিজ্জার ইস্যুতে নয়াদিল্লী নয় বরং অটোয়ার পক্ষে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। ভারতকে কানাডার অভিযোগের গুরুত্ব দিয়ে বিবেচনার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

গত বুধবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, কানাডার সার্বভৌমত্বে আঘাত করে ভয়াবহ ভুল করেছে ভারত। তবে নয়াদিল্লীর সঙ্গে কোনও দ্বন্দ্বে জড়াতে চান না বলেও জানান ট্রুডো। কানাডার জনগণের সুরক্ষার জন্যই জনসম্মুখে ভারতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অমিত শাহকানাডাশিখ নেতা নিজ্জার হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আল-মিনুকি নিহতের দাবি ট্রাম্পের

মে ১৬, ২০২৬

মালদ্বীপে তিন সাবেক রাষ্ট্রপতির ঐক্য, মুইজ্জু সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

মে ১৬, ২০২৬

জনগণের দাবি থাকলে কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পাকিস্তানের জেএফ-১৭ পদক্ষেপ, আকাশশক্তির নতুন সমীকরণ

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT