চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে বক্স অফিসে কেমন জমলো সালমানের ‘সিকান্দার’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৫
বিনোদন
A A
Salman Khan in a dynamic action scene from Sikandar during Eid box office release. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। প্রায় দুই বছরের বিরতির পর ঈদে প্রেক্ষাগৃহে এসেছে সালমানের নতুন সিনেমাটি।

তাইতো ছবিটিকে ঘিরে দর্শকদের মাঝে ছিল অন্যরকম এক উত্তেজনা। তবে সেই উত্তেজনার তেমন দেখা মিললো না ছবিটির বক্স অফিস আয়ে।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে এই ছবিটি ২৬ কোটি রুপি আয় করেছে। ফলে ঈদের আবহে মুক্তি পাওয়া সত্বেও যে তেমন জাদু দেখাতে পারলো না এই ছবি তার চাক্ষুষ প্রমাণও পাওয়া গেছে। এমনকি নতুন কোন রেকর্ড গড়া কিংবা আগের রেকর্ডও ভাঙতে পারেনি সিনেমাটি।

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, সালমান খান নিজেই নিজের ছবির যে স্ট্যান্ডার্ড তৈরি করে রেখেছেন সেটাকেও ছুঁতে পারা তো দূরস্ত, সেটার ধারেকাছেও যেতে পারল না ‘সিকান্দার’। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘টাইগার থ্রি’ ছবিটি বক্স অফিসে প্রথম দিন ৫৩ কোটি ৩০ লাখ টাকা আয় করেছিল। অন্যদিকে, ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘সুলতান’ ছবির প্রথম দিনের আয় ছিল ৩৬ কোটি ৫৪ লাখ টাকা। যা সদ্য মুক্তি প্রাপ্ত ‘সিকান্দার’র তুলনায় অনেক বেশি।

পাশাপাশি বিশ্বব্যাপী বক্স অফিসের হিসেবেও আশানুরূপ সাফল্য পায়নি সিনেমাটি। শাহরুখের ‘জওয়ান’ যেখানে প্রথম দিন বিশ্বজুড়ে ১০৯ কোটি রুপি ব্যবসা করেছিল, সেখানে ‘সিকান্দার’র কালেকশন মাত্র ৪৯ কোটি রুপি। যা মোহনলালের নতুন সিনেমা ‘লুসিফার ২: এমপুরান’র প্রথমদিনের কালেকশনের (৬৭ কোটি) চেয়েও কম। এমন হিসেব দেখেই চলচ্চিত্র বিশেষজ্ঞরা ‘সিকান্দার’র সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

২০২৩ সালে সালমান অভিনীত শেষ সিনেমা ‘কিসি কি ভাই কিসি কি জান’ মুক্তি পেয়েছিল। সেই সিনেমা বক্স অফিসে মোটেই ভালো করতে পারেনি। ‘সিকান্দার’ সিনেমাকে তাই অনুরাগীরা সালমানের হিট সিনেমা প্রত্যাশা করেছিলেন। সবশেষ কেমন আয় করে ভাইজানের ‘সিকান্দার’ সিনেমাটি তা দেখার বিষয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বক্স অফিসসালমান খানসিকান্দারসিকান্দারে
শেয়ারTweetPin

সর্বশেষ

১৬ বছরে মাছরাঙা টেলিভিশন

জুলাই ৩১, ২০২৬
ঢাকায় রিকশা ও অটোবাইক চলাচল, গাছের ছায়ায় শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে ঝলমলে রোদ, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা কম

জুলাই ৩১, ২০২৬

টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ৩১, ২০২৬

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT