চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির আগেই অনলাইনে ফাঁস সালমানের ‘সিকান্দার’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৫
বিনোদন
A A

অবশেষে হলো অপেক্ষার অবসান। রবিবার (৩০ মার্চ) আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সারা বিশ্বজুড়ে মুক্তি পেলো সালমান খান অভিনীত সিনেমা ‘সিকান্দার’। সিনেমাটি নিয়ে ভীষণ প্রত্যাশায় রয়েছেন পরিচালক থেকে প্রযোজক সকলেই। কিন্তু দুর্ভাগ্যবশত বড়পর্দায় মুক্তি পাওয়ার আগেই অনলাইনে ফাঁস হয়ে যায় সিনেমাটি।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, শনিবার (২৯ মার্চ) গভীর রাতে সিনেমাটি অনলাইনে ফাঁস হয়ে যায়। তবে একটি বা দুটি নয়, মোট ৬০০টি ওয়েবসাইটে সিনেমাটি ফাঁস হয়ে গেছে। খবরটি ছড়িয়ে পড়ার পরেই উদ্বেগ দেখা গেছে ভক্তদের মধ্যে। এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে চলচ্চিত্র বানিজ্যিক বিশ্লেষক কোমল নাহতাকে।

রবিবার সকালে একটি টুইট প্রকাশ করে কোমল বলেন, ‘এই ঘটনাটি যে কোন প্রযোজকের কাছে একটি দুঃস্বপ্নের মতো। সিনেমা মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়। এর আগেও এমন অনেক ঘটনা আমরা শুনেছি। দুর্ভাগ্যবশত এবার সিকন্দরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটলো।’

নাহতা আরও বলেন, ‘ছবি নির্মাতা, নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন অ্যান্টারটেইনমেন্ট গোটা বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই ৬০০টি ওয়েবসাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু যা ক্ষতি হওয়ার কিছুটা হয়েছে। ওয়েবসাইটের সংখ্যা আরও বাড়ছে এবং ক্রমশ বেড়েই যাচ্ছে। এটি সত্যি ভীষণ নিন্দনীয় একটি কাজ। বক্স অফিসে এর প্রভাব পড়তে পারে।’

এদিকে সিনেমাটি কীভাবে ফাঁস হয়েছে বা কোন সংস্থা থেকে এটি ফাঁস করা হয়েছে তা এখনও জানা যায়নি। তবে নির্মাতারা পুলিশের কাছে আবেদন করেছেন যাতে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত করা হয়।

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফাঁসসালমান খানসিকান্দার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬

পর্যবেক্ষণ-স্ক্যানের পর বাড়ি ফিরলেন মিরাজ, সবশেষ যা জানা গেল

জুন ১২, ২০২৬

‘সত্যিই, সিনেমা বানানোর চেয়ে মুক্তি দেয়া বেশি কঠিন’

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

পর্তুগাল জুড়ে বিশ্বকাপ উন্মাদনা: লিসবনের রাস্তায় লোহিত-সবুজের জোয়ার

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT