চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল দীপিকার আড়ালে থাকার কারণ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০০ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

‘ফাইটার’ সিনেমার ট্রেলার মুক্তির দিন, সিনেমার কোনো প্রচারণাতে দেখা মেলেনি দীপিকার। আর সেখান থেকেই রটে সিদ্ধার্থ আনন্দের সঙ্গে বিবাদে জড়িয়েছেন দীপিকা। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন নির্মাতা।

ভারতীয় গণমাধ্যম ‘বলিউড হাঙ্গামা’কে দেয়া এক সাক্ষাৎকারে নির্মাতাকে জিজ্ঞেস করা হয় দীপিকার অনুপস্থিতির বিষয়ে। নির্মাতা বলেন, ‘এটা আমাদের প্রচারণার কৌশল। মঙ্গলবার থেকে দীপিকাকে দেখা যাবে সবখানে। মানুষ খুব সহজেই অনেক কিছু ভেবে ফেলে। দীপিকার ট্রেলার লঞ্চে আসার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন থেকে তাকে সবখানেই দেখা যাবে, এটাই আমাদের স্ট্র্যাটেজি।’

নির্মাতা আরও বলেন, ‘আমরা দীপিকাকে ছাড়া কিছু করতে পারবো না অবশ্যই। দীপিকা ও হৃতিকই তো আমাদের ছবির হাইলাইট। নির্মাতা হিসেবে তাদেরকে একসঙ্গে দেখাটা আমার জন্যই আনন্দের। তাই আমি বুঝতে পারছি দর্শকও দীপিকার জন্য অপেক্ষা করছে। সিনেমার মুক্তি ঘনিয়ে আসতেই দেখা মিলবে তার। মুক্তির আগে হৃতিক-দীপিকাকে খুব বেশি দেখাতেও চাইছি না আমরা। আমরা চাই মানুষ তাদেরকে বড়পর্দায় উপভোগ করুক।’

২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ফাইটার’। ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত ১ লাখের বেশি অগ্রিম টিকেট বিক্রি করে ফেলেছে সিনেমাটি।

এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে আসতে চলেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। সিনেমা নিয়ে অ্যাকশনপ্রেমী দর্শকদের কৌতূহলের শেষ নেই। ‘পাঠান’ মুক্তির ঠিক এক বছর পর আসছে সিদ্ধার্থ আনন্দের নতুন এই ছবি।

পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। ফাইটার ছবিতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দেবেন হৃতিক ও দীপিকা। হৃতিকের চরিত্রের নাম ‘শামশের পাঠানিয়া’। ‘মিনল রাঠোর’ রূপে আসতে চলছেন দীপিকা।

Reneta

ছবিতে আরও রয়েছেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার সহ অনেকে। ‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় ওবেরয়অনিল কাপুরকরণ সিং গ্রোভারদীপিকাফাইটারসিদ্ধার্থ আনন্দহৃতিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে জুনের ১০ দিনে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ডলার

জুন ১২, ২০২৬

সড়কপথে আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার

জুন ১২, ২০২৬

১০ এ ৬ পেলেন অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

জুন ১২, ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তা বদলি

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT