চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাগারে অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার, হাসপাতালে ভর্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
কারাগারে অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার, হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, আজ সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করিয়ে দেন।

কামাল আহমেদ মজুমদারকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী চানমিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আজ সকালের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন কারারক্ষী নিয়ে সাবেক প্রতিমন্ত্রীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভর্তি করিয়ে দেন দায়িত্বরত চিকিৎসক।

ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার গ্রেপ্তার আছেন।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কামাল আহমেদ মজুমদার। এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। কামাল মজুমদার ১৯৯৬, ২০০৯ ও ২০১৪ সালেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মোহনা টিভিরও চেয়ারম্যান।

ট্যাগ: কারাগারে অসুস্থঢামেকে ভর্তিসাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানসিটির শিরোপা ‘কেড়ে নিলে’ পার্টি দেবেন ক্লপ

পরবর্তী

কিছুটা পরিবর্তন এনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা, শুক্রবার সব ফলাফল

পরবর্তী
খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন, স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছুটা পরিবর্তন এনে চলছে খালেদা জিয়ার চিকিৎসা, শুক্রবার সব ফলাফল

প্রাকৃতিক পরিবেশে হাস্যোজ্জ্বল নারী, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমাকে পুঁজি করে ব্যবসা করছেন, তাহলে খারাপ মন্তব্য করছেন কেন?’

সর্বশেষ

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT