চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিয়াম-রোশান-ফারিয়াদের পেয়ে মেতে উঠলো খুলনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২২
বিনোদন
A A

সুন্দরবনের দস্যুদমনে র‍্যাবের অভিযানের ঘটনা নিয়ে নির্মিত ছবি ‘অপারেশন সুন্দরবন’। দ্বিতীয় সপ্তাহে হল বেড়েছে এই ছবির। ছবিটির পরিচালক দীপঙ্কর দীপন জানান, দর্শক চাহিদার কারণে দ্বিতীয় সপ্তাহ ১০টি হল বেড়েছে। বর্তমানে দেশের ৪৫ টি হলে একযোগে চলছে এই ছবি।

র‍্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় নির্মিত অপারেশন সুন্দরবন প্রচারণায় এবার খুলনায় ছুটে গেলেন সিয়াম, নুসরাত ফারিয়া ও রোশানরা। সঙ্গে ছিলেন ছবির পরিচালক দীপন। তাদের পেয়ে মেতে ওঠে খুলনাবাসী।

শনিবার (০১ অক্টোবর) বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে হাজির হয় ‘অপারেশন সুন্দরবন’র নায়ক সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, নায়িকা নুসরাত ফারিয়া, নির্মাতা দীপনসহ সিনেমাটির টিম। সেখানে তাদের বরণ করে নেন সিনেমাপ্রেমীরা।

এই প্রচারণার আয়োজনে ছিল কুয়েট ফিল্ম ক্লাব ও খুলনা সাহিত্য ও সাংস্কৃতিক সংস্থা। এসময় দুটি সংগঠনের পক্ষ থেকে টিম ‘অপারেশন সুন্দরবন’-কে সংবর্ধনা প্রদান করা হয়।

খুসাসের প্রতিষ্ঠাতা সভাপতি স ম হাফিজুল ইসলাম ও কুয়েট ফিল্ম সোসাইটির টেকনিক্যাল সেক্রেটারি আকিব জুবায়ের বলেন, র‍্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ টিমের অভিনেত্রী অভিনেতারা অনেক সুন্দর অভিনয় করেছেন। যে কারণে আমরা তাদেরকে সংবর্ধনা দিয়েছি। ছবির মুক্তির পর সব শ্রেণির দর্শকরা পছন্দ করেছেন।

অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশ্যে নুসরাত ফারিয়া বলেন, খুলনা এসে খুব ভালো লাগছে। সিনেমাটি সবাইকে নিয়ে দেখবেন। একবারে মন না ভরলে কয়েকবার দেখবেন। ‘অপারেশন সুন্দরবন’-এ খুব কষ্ট করে কাজ করেছি আপনাদের জন্য। এখানে যেভাবে আমাদের দেখতে এসেছেন আমরা চাই, হলেও আপনারা সিনেমাটি দেখতে এভাবেই ভিড় করবেন।

Reneta

শহীদ হাদিস পার্কের অনুষ্ঠানের পর খুলনার লিবার্টি সিনেমা হলে এবং শঙ্খ সিনেমা হলে টিম অপারেশন সুন্দরবনের পক্ষ হতে সিনেমা হলের স্টাফদের উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় প্রিয় নায়ক-নায়িকাদের কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিল দর্শকরা। এসব তারা খুলনা শহর ঘুরে প্রচারণায় অংশ নেন। রবিবার তারা যশোরের মণিহার সিনেমা পরিদর্শনে যাচ্ছেন।

‘অপারেশন সুন্দরবন’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন আহমেদ, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপারেশন সুন্দরবনদীপঙ্কর দীপননুসরাত ফারিয়ারোশানলিড বিনোদনসিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ | Channel i News

ঢাকার সড়কে এআই ক্যামেরা: বদলাচ্ছে কি চালকদের আচরণ

মে ২০, ২০২৬

পল্লবীতে শিশু রামিসা হত্যা, ২ জন গ্রেফতার

মে ২০, ২০২৬
মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাখালীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মে ২০, ২০২৬

বিশ্বকাপের বাকি ২২ দিন: কখনও জয় পায়নি যে দেশগুলো

মে ২০, ২০২৬

নবীন শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে ওঠার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT