চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বরবাদ’ নির্মাতার নতুন ছবিতে সিয়াম-সাবিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৪ অপরাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A

গত ঈদুল ফিতরে শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ নির্মাণ করে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা তৈরি করেন মেহেদী হাসান হৃদয়। নাটক থেকে উঠে আসা এই নির্মাতার নির্মাণ মুন্সিয়ানায় তাক লেগে যায় সিনেমাপ্রেমীরা!

নতুন খবর হচ্ছে, হৃদয় এবার ‘রাক্ষস’ নামে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন। যেখানে থাকবেন সিয়াম আহমেদ ও সাবিলা নূর। সিয়ামের থাকার বিষয়টি আগেই জানা যায়। একাধিক দায়িত্বশীল সূত্র চ্যানেল আই অনলাইনকে এবার নিশ্চিত করে, ‘রাক্ষস’-এ সিয়ামের সঙ্গে থাকবেন সাবিলা নূর।

অফস্ক্রিনে সিয়াম-সাবিলার বন্ধুত্ব দীর্ঘদিনের। দুজনেই এর আগে জুটিবদ্ধ হয়ে একাধিক নাটকে অভিনয় করলেও বড়পর্দায় এবারই প্রথম জুটি হচ্ছেন তারা।

এরআগে চলতি বছরে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ দিয়ে সিনেমায় পা রাখেন সাবিলা নূর, যেখানে বিপরীতে তিনি নায়ক হিসেবে পেয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে!

পরিচালক হৃদয় চ্যানেল আই অনলাইনকে বলেন, আসলে নায়িকা কে হবে সেটা এখনও অফিসিয়ালি চুক্তিবদ্ধ করা হয়নি। তবে হ্যাঁ, সাবিলা নূরের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। পাশাপাশি মধুমিতা সরকার, নাজনীন নিহার সাথেও মিটিং হয়েছে। এই তিনজনের মধ্যে যেকোনো একজন থাকবেন। ২ অক্টোবরে মধ্যে আমরা নায়িকা ফাইনাল করে ফেলবো।

হৃদয় জানান, ‘রাক্ষস’ হবে পুরোদস্তুর অ্যাকশন ধাঁচের সিনেমা। দেশ ও দেশের বাইরে মিলিয়ে নভেম্বরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে।

Reneta

‘বরবাদ’র প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন লগ্নি করতে যাচ্ছে রাক্ষসে! প্রযোজনা করছেন শেহরীন আক্তার সুমী। আগামী বছর ঈদুল ফিতরে রাক্ষস মুক্তি পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের সিনেমাতাণ্ডববরবাদরাক্ষসলিড বিনোদনশাকিবসাবিলা নূরসিয়ামসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

জুন ১৪, ২০২৬

অপেক্ষা বাড়লেও সুইজারল্যান্ডকে রুখে প্রথম পয়েন্ট আদায় কাতারের

জুন ১৪, ২০২৬

হাইতিকে পরিবর্তন করতে হবে জার্সি, নেপথ্যে ফ্রান্স

জুন ১৪, ২০২৬

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT