চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাস্তায় র‍্যাবের গাড়ি দেখলেই মনে হয় আমার ইউনিটের গাড়ি: সিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

সুন্দরবনকে দস্যু মুক্ত করা নিয়ে র‌্যাবের অভিযান নির্ভর সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২৩ সেপ্টেম্বর। সিনেমায় র‍্যাবের মেজর সায়েম চরিত্রে অভিনয় করেছেন নায়ক সিয়াম।

সিনেমাটির সঙ্গে প্রায় ৩ বছর ধরে জড়িত তিনি। পুরো টিমের সঙ্গে এতোটাই মিশে গেছেন যে, র‍্যাবের মেজর চরিত্রের ঘোর যেন সিয়ামের কাটছে না! এ কারণে রাস্তা ঘাঁটে র‍্যাবের গাড়ি দেখলে সিয়ামের মনে হয়, এটি যেন তার নিজের ইউনিটের গাড়ি!

বৃহস্পতিবার বিকেলে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার পোস্টার উন্মোচনে উপস্থিত থেকে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সিয়াম বলেন, ‘কদিন দিন আগে আমি আর নুসরাত এই সিনেমার শেষ গানের শুট করতে গিয়েছি। যে মুহূর্তে দৃশ্যটি শেষ হলো, আমি আর নুসরাত একে অপরের দিকে তাকিয়ে দুজনেই প্রায় একসঙ্গে বলে ফেললাম, শেষ! শেষ হয়ে গেল আমাদের এই জার্নি?’ ব্যক্তিগতভাবে আমি এতটাই মিশে গেছি যে রাস্তায় র‍্যাবের গাড়ি দেখলেই মনে হয় আমার ইউনিটের গাড়ি।’

Banglabid

সিয়াম বলেন, ‘অপারেশন সুন্দরবন’-এ অনেকে বলার চেষ্টা করছেন, এটি র‍্যাবের ডকুমেন্টারি হবে কিনা! এমন প্রশ্ন বা দ্বিধা যারা প্রকাশ করেছেন তাদের পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই, এটা আপনাদের মনের মতো সিনেমাই হয়েছে। যখন থেকে স্ক্রিপ্ট পেয়েছি তখন থেকে আমরা সবাই মিলে একটা পূর্ণাঙ্গ সিনেমা বানাতে চেয়েছি। এখানে রিয়েলিটির ছোঁয়া আছে, আবার ফিল্মিক বিষয়টাও রয়েছে। সিনেমাটি বানানোর ক্ষেত্রে আমরা কোনও দ্বিধা করিনি। আপনারা সবাই পরিবার নিয়ে ছবিটি দেখতে পারবেন।

২৩ সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পাচ্ছে ‘অপারেশন সুন্দরবন’। এতে সিয়াম-নুসরাত ফারিয়া ছাড়াও ছাড়াও অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, রোশান, মনোজ প্রামাণিক প্রমুখ। দেশের বাইরে থাকায় সংবাদ সম্মেলনে অংশ নিতে পারেননি দীপংকর দীপন।

বৃহস্পতিবারের এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূর, এমপি। সিনেমাটি নির্মাণ ও প্রেক্ষাপট তুলে ধরেন র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সংবাদ সম্মেলন শেষে চলচ্চিত্রটির অফিসিয়াল পোস্টার উন্মোচন করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিটমনোজ প্রামাণিকরিয়াজরোশানর‌্যাবলিড বিনোদনসিয়ামসিয়াম আহমেদসুন্দরবন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ব্যাংক নম্বর লিখতে হবে না, এক ক্লিকেই টাকা যাবে বাংলা কিউআরে

আগস্ট ১৩, ২০২৬

কে হচ্ছেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী?

আগস্ট ১৩, ২০২৬

মারা গেছেন বিমানবাহিনীর সাবেক প্রধান ও সাবেক সংসদ সদস্য রফিকুল ইসলাম

আগস্ট ১৩, ২০২৬

বাংলাদেশের ১৮ রাষ্ট্রপতি: কে, কবে, কতদিন দায়িত্ব পালন করেছেন?

আগস্ট ১৩, ২০২৬

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, কত বছরের চুক্তিতে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT