চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যেক পরিবারে একজন অন্তু দরকার, দেশের জন্য লুমিনকে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

ওয়েব কনটেন্ট ও সিনেমা একসঙ্গে দুটি কাজ নিয়ে দর্শকের কাছে হাজির হলেন  সিয়াম আহমেদ। বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনী’ এবং পরদিনই বড়পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন ছবি ‘অন্তর্জাল’।

একেবারে দুটি আলাদা স্বাদের কনটেন্টে সিয়াম অভিনেতা হিসেবে নজর কাড়ছেন দর্শকদের। পরিবার প্রিয় ‘অন্তু’ এবং ইন্টারনেটে প্রোগ্রামিংয়ে দক্ষ ‘লুমিন’ চরিত্রে অন্য এক সিয়াম ধরা দিলেন।

মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনী’ মূলত ফ্যামিলি বন্ডিং, টানাপড়েন এবং কাজিনদের গল্পে নির্মিত। যেখানে পরিবারের কাজিনদের মধ্যে সবচেয়ে চৌকশ ছেলে অন্তুর ভূমিকার অভিনয় করেছেন সিয়াম। মা হারা কিন্তু দাদী প্রিয় অন্তু দিনশেষে তার পারিবারিক বন্ধনটিকে অটুট রাখতে চায়, সবাইকে নিয়ে হইহুল্লোড় করে থাকতে চায় এমনকি ফ্যামিলি গেট টুগেদারগুলো জাঁকজমকপূর্ণভাবে পালন করতে চায়।

পরিবারের সদস্যরা যদি একেকটি ফুল হয়, সেই ফুলগুলো একটি সুতো গেঁথে এক মালায় বেঁধে রাখতে চাওয়া সুতোটাই হচ্ছে অন্তু। আর এই গল্পের মাধ্যমে দর্শক নস্টালজিক হয়ে পারিবারিক টান অনুভব করেছেন। যা দেখে দর্শক বলছেন, প্রতি পরিবারে অন্তত এমন একজন অন্তুর দরকার আছে।

সিয়াম আগেই জানিয়েছেন, নিকট অতীতে তার অভিনয় করা সবচেয়ে সহজসরল চরিত্রটি হচ্ছে অন্তু। পরিবারের সঙ্গে সে এতো কানেক্টেড যে তার মধ্যে কোনো রহস্য নেই। তিনি বলেন, একসঙ্গে দুটি ফিল্ম রিলিজ হলো এজন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। দুই মাধ্যমের দর্শকদের কাছে দুটি কাজই উপভোগ্যের হবে। যারা ওটিটির দর্শক তাদের বলবো আপনারা সিনেমা হলে গিয়ে অন্তর্জাল দেখুন, অন্তর্জালের দর্শকরাও ‘পুনর্মিলনী’ দেখুন।

অন্যদিকে, দীপংকর দীপন পরিচালিত ছবি ‘অন্তর্জাল’-এ উঠে এসেছে দেশের সুরক্ষায় ইন্টারটেন তথা সাইবার সিকিউরিটির ভূমিকা। অদৃশ্য একটি হ্যাকার গ্রুপ ব্যাংক হ্যাকিং করে গ্রাহক তথা সরকারকে বিপাকে ফেলে দেয়। এর ফলে দেশে এক অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া অদম্য মেধাবী প্রোগ্রামার লুমিন চরিত্রে হাজির হয়েছেন সিয়াম। যিনি তার মেধা ও সুকৌশল বুদ্ধির মাধ্যমে ভিনদেশী হ্যাকারদের সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর দিয়ে দেশকে সুরক্ষা দেন। সিনেমাটি দেখে দর্শক বলছেন, ইন্টারনেটের দুনিয়ায় দেশের জন্য এমন লুমিনের আরও দরকার।

Reneta

অন্তর্জাল প্রসঙ্গে সিয়াম বলেন, এই ছবিতে এক সম্ভাবনার বাংলাদেশ উঠে এসেছে এখানে যেই সম্ভাবনা ও মেধা আমাদের তরুণরা ক্যারি করেন। লুমিন চরিত্রটি সবসময় জয়ী হতে নয়, পরিবর্তনে বিশ্বাসী। দীর্ঘদিনের জার্নির মাধ্যমে কাজটি দর্শকদের কাছে পৌঁছালো। আমার বিশ্বাস কাজটি দর্শক দেখবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্জালওটিটিচরকিপুনর্মিলনীলিড বিনোদনসিনেমাসিনেমা হলসিয়ামসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বিসিসিআই

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে কোথায় পিছিয়ে গেলেন জানালেন ইমন

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির প্রচেষ্টাকে দুর্বল করে দিতে পারে নেতানিয়াহু

জুন ১৯, ২০২৬
ধর্ষণ

পরিত্যক্ত মাদ্রাসায় ১১ বছরের শিশুকে ধর্ষণ

জুন ১৯, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে পর্যটন সম্পদে রূপান্তর করা হবে: পর্যটনমন্ত্রী

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT