চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে সিয়াম অভিনীত ‘শান’ মুক্তির ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০২১
বিনোদন
A A

বহুদিন ধরেই মুক্তির প্রহর গুনছে সিয়াম আহমেদ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’। এম রাহিম পরিচালিত সিনেমাটির এবার এলো আনুষ্ঠানিক মুক্তির ঘোষণা।

মারমার কাটকাট অ্যাকশন থ্রিলার ধাঁচের এই ছবিটি মুক্তি পাচ্ছে নতুন বছরের শুরুতেই। পরিচালক চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেন, ৭ জানুয়ারি ‘শান’ মুক্তি পাবে।

সিয়ামের সঙ্গে শান ছবিতে অভিনয় করেছেন পূজা চেরী। একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে ছবিটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। তিনি সহ প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান।

আজাদ খান বলেন, শানের মতো পুলিশ অ্যাকশন এর আগে বাংলাদেশে হয়নি। যে ভাবনা নিয়ে শান নির্মাণ করতে চেয়েছিলাম সেই ভাবনাকেও হার মানিয়েছে।

‘ফাগুণ হাওয়ায়’ -এর পর শান দিয়ে সিনেমা হলে আসছেন সিয়াম। তিনি জানান, ক্যারিয়ারে এই প্রথম পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবি করলেন।

সিয়াম বলেন, করোনা পরবর্তী সেসব ছবি কমার্শিয়াল ভ্যালু যোগ করে প্রযোজক শিল্পীসহ পুরো ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেবে শান তেমনই একটি ছবি।

Reneta

সিয়াম পূজা ছাড়াও শানে আরও অভিনয় করেছেন তাসকিন, চম্পা, অরুণা বিশ্বাস, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ।

পরিচালক এম রাহিম এর আগে প্রায় ৭ বছর জাজ মাল্টিমিডিয়ার প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ছিলেন পোড়ামন ২, নূর জাহান, দহন ছবিতেও।

২০১৯ সালে নির্মাণের শুরু থেকে শান আলোচনায়। সিনেমাটি হতে পারে নায়ক সিয়ামের ক্যারিয়ারে অন্যতম টার্নিং। পর্দায় তার নাম এবং গল্পে অ্যাটিটিউটের কারণে সিনেমার নামকরণ হয়েছে ‘শান’। থাকবে নাটকীয়তা, রোমান্স ও রসবোধ। এমনটাই জানান রাহিম।

পরিচালক বলেন, নায়কের আচরণ ধারালো, তীক্ষ্ণ। অপারেশনে যেদিকে যাবে একদম কেটে বের হয়ে যাবে। সম্পূর্ণ বাংলাদেশী ফ্লেবারের শান। ছবিটি বানিয়েছি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার জন্য। সবার আগে সেখানে মুক্তি দেব, পরে ওটিটি বিবেচনা করবো।

সিয়াম আগেই জানিয়েছেন, এ ছবির জন্য আক্রমণ, আত্মরক্ষা দুই ধরনের প্রশিক্ষণ নিয়েছেন। প্রায় দেড় মাস লেগেছে প্রশিক্ষণ নিতে। অনেক পরিশ্রম করতে হয়েছে। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের ফাঁকে ফাঁকেও এ প্রশিক্ষণ চালিয়ে যেতে হয়েছে। ‘শান’ যেন সবদিক দিয়ে পরিপূর্ণ ছবি হয় সেজন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশানসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT