চট্টগ্রাম

দেশ গঠনে শাইখ সিরাজ অন্যতম উদাহরণ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী শাইখ সিরাজ দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী শাইখ সিরাজ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন, চারজন অন্য নেতার সঙ্গে।. Channel i News – চ্যানেল আই নিউজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একজন গণমাধ্যম ব্যক্তি দেশ গঠনে কী পরিমাণ ভূমিকা রাখতে পারে তার অন্যতম উদাহরণ হলো শাইখ সিরাজ। 

‘তিনি টেলিভিশন রিপোর্টিং এর মাধ্যমে দেশবাসীকে ব্যাপকভাবে কৃষিকাজে উদ্বুদ্ধ করেছেন, এতে দেশের অনেক শিক্ষিত যুবক  চাকরি ছেড়ে দিয়ে কৃষিতে সাবলম্বী হয়েছেন’, বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ আজ দুপুরে চট্টগ্রামে দেশসেরা আঞ্চলিক পত্রিকা হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত দৈনিক পূর্বকোণের ৩৮ বছরে পর্দাপণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় তিনি বলেন, সমাজের দর্পণ হিসেবে কাজ করার পাশাপাশি একটি পত্রিকা দেশ গঠন ও স্মার্ট প্রজন্ম তৈরি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

দৈনিক পূর্বকোণের সম্পাদক ডাক্তার রমিজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন দৈনিক পূর্বকোণ গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, সিটি এডিটর বীর মুক্তিযোদ্ধা নওশের আলী খান, প্রধান প্রতিবেদক সাইফুল আলমসহ অন্যরা।

বিষয়:তথ্যমন্ত্রী শাইখ সিরাজ হাসান মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…