ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী মৌসুমের জন্য শুভমন গিলকে গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব দেয়া হয়েছে। হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেয়ার একদিন পরই ফ্রাঞ্চাইজিটি নিজেদের নতুন অধিনায়কের নাম জানায়।
গুজরাটের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ বিক্রম সোলাঙ্কি সোমবার অধিনায়ক হিসেবে শুভমনের নাম ঘোষণা করেন। এবারই প্রথম আইপিএলে নেতৃত্ব দানের সুযোগ পেলেন বিশ্বকাপে আলো ছড়ানো এ তারকা ব্যাটার। ঘরের মাঠে সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে ৯ ম্যাচে ৪ অর্ধশতকে ৩৫৪ রান করেন ২৪ বর্ষী ব্যাটার।
সোলাঙ্কি বলেন, ‘গত দুবছরে শুভমনের অনেক উন্নতি হয়েছে। শুধু ক্রিকেটার হিসেবে নয়, নেতা হিসেবেও তিনি পরিণত হয়েছেন। ২০২২ সালে গুজরাটের চ্যাম্পিয়ন হওয়া ও ২০২৩ সালে রানার্সআপ হওয়ার নেপথ্যে শুভমনের বড় ভূমিকা ছিল। দলের নতুন অধিনায়ক হিসাবে শুভমনকে পেয়ে আমরা গর্বিত। আশা করছি, সামনের মৌসুম খুব ভালো খেলবো।’
দায়িত্ব পাওয়ার পর গিল বলেছেন, ‘গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব গ্রহণ করতে পেরে আমি ভীষণ আনন্দিত এবং গর্বিত। আমার উপর বিশ্বাস রেখে দুর্দান্ত এ দলটির নেতৃত্ব দেয়ার জন্য ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ। উত্তেজনাপূর্ণ ব্র্যান্ড ক্রিকেটের সঙ্গে দলকে নেতৃত্ব দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’




![{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}](https://i0.wp.com/www.channelionline.com/wp-content/uploads/2026/08/Picsart_26-08-11_10-56-38-660.jpg?fit=1600%2C800&quality=100&ssl=1)



