বিনোদন

চ্যানেল আইয়ে এবার ‘শ্রমিকের ঈদ আনন্দ’

শ্রমিকের ঈদ উদযাপনে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিকের ঈদ আনন্দের অনুষ্ঠানে শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা ও দর্শকদের উপভোগ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদের পরদিন বিকেলে শাইখ সিরাজের গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনায় চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’র জন্য মুখিয়ে থাকেন দর্শক। তবে এবার শাইখ সিরাজ নিয়ে আসছেন ‘শ্রমিকের ঈদ আনন্দ’।

অনুষ্ঠানটির নির্মাতা শাইখ সিরাজ বলেন, ‘আমি সাধারণত কৃষকদের নিয়ে কাজ করি। প্রতি বছর ঈদে কৃষকদের বিনোদনের জন্য কৃষকদের অংশগ্রহণে নির্মাণ করি কৃষকের ঈদ আনন্দ। কিন্তু এই ঈদে আমি শ্রমিকদের অংশগ্রহণে নির্মাণ করেছি শ্রমিকের ঈদ আনন্দ।’

তিনি বলেন, কৃষি ছাড়া আমাদের অর্থনীতির দুই প্রধান খাত রেমিটেন্স ও তৈরি পোশাক খাতে যে শ্রমিকরা শ্রম দিচ্ছেন তারা সবাই মূলত কৃষকের সন্তান। সব পেশা ধরলে মোট শ্রমিকের সংখ্যা ৫ কোটি ৮০ লক্ষ। এই শ্রমিকের উপার্জনের বড় একটি অংশ বিনিয়োগ হয় কৃষিখাত ও গ্রামীণ আর্থ-সামাজিক কর্মকাণ্ডে। তাই কৃষকের পাশাপাশি শ্রমিকদের অবদানকেও আমি সম্মান জানাতে চাই। তারই একটি নিদর্শন এবারকার ‘শ্রমিকের ঈদ আনন্দ’।

শ্রমিকদের ঈদ উদযাপনে বক্তা ও শ্রমিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ গাজীপুরের টঙ্গীতে অবস্থিত পরিবেশ বান্ধব কারখানার ছাদে ও কারখানা প্রাঙ্গনে কারখানার শ্রমিকদের নিয়ে আয়োজন করা হয় নানা রকমের মজার খেলাধূলা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শাইখ সিরাজের নির্মাণে মজার খেলাধূলা আর হরেক রকম তথ্যচিত্রের সমন্বয়ে নির্মিত ‘শ্রমিকের ঈদ আনন্দ’ প্রচারিত হবে ঈদের পরদিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।

বিষয়:কৃষকের ঈদ আনন্দ চ্যানেল আই শাইখ সিরাজ শিল্পমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…