মোহাম্মদপুর থেকে শর্টগান ও গুলি উদ্ধার

মোহাম্মদপুরে র্যাবের অভিযানে উদ্ধারকৃত শর্টগান ও গুলির ছবি, যা একটি সাদা টেবিলের উপর রাখা।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি শর্টগান ও ৯৮ রাউন্ড গুলি ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি শর্টগান ও ৯৮ রাউন্ড গুলি ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






