চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সামনে সুযোগ ছিল সিরিজ জয়ের। এ ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তবে বল হাতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বোলাররা। ছয় উইকেট নিয়ে অজিদের শতরানের লিডের কাছাকাছি রাখা শরিফুল বলছেন, আমরা দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবো। 

ম্যাকাইতে টসে জিতে আগে বল করা অস্ট্রেলিয়া বাংলাদেশকে মাত্র ৬৪ রানে অলআউট করে দেয়। জবাব দিতে নেমে ১৬৫ রান তুলতে ৮ উইকেট হারিয়েছে প্যাট কামিন্সের দল। আগুনঝরা বোলিং করে ৩৫ রানে ৬ উইকেট নিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার মাটিতে এটি তার প্রথম ফাইফার।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জেতার মত জায়গায় যেতে পারবে কি না বাংলাদেশ এমন প্রশ্নে শরিফুল জানান, ‘ব্যাটিংয়ে আজকে আমাদের খারাপ দিনটা গেছে। তাদের কন্ডিশনে কিন্তু তারাও অনেক ভুগেছে। সুতরাং, দেখা যাক কি হয়, আমরা দ্বিতীয় ইনিংসে কতটুকু ঘুরে দাঁড়াতে পারি। এখনও তো খেলা শেষ হয়ে যায় নাই, প্রথম দিন গেছে।’

অজিদের ঘরের মাটিতে প্রথমবার পাঁচ উইকেট পাওয়া নিয়ে এ তারকা পেসার জানান, ‘আলহামদুলিল্লাহ… প্রথম পাঁচ উইকেট সবারই ভালো অনুভূতি থাকে। এবং গতবার যেটা পাইছিলাম ওটাও ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগবে যদি ম্যাচটা জিতি। কারণ শেষের ওটাতে হেরে গেছি। আমি এখনো চিন্তা করতেছি না যে পাঁচ উইকেট পাইছি খুব খুশি, এরকম না। যদি ম্যাচ জিতি অনেক খুশি হব।’

‘আমরা তো ওই অন্য পাশ থেকে বোলিং করতেছিলাম যেখানে একটু বাতাসটা আমাদের বিপরীতে ছিল। যার কারণে বলটা একটু বেশি সুইং করতেছিল। বাঁহাতিরা একটু বেশি সুবিধা পাচ্ছে।’

ম্যাকাই টেস্টে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় টসে হেরে আগে ব্যাটে নেমে বিপর্যয় দেখেছে বাংলাদেশ। মিচেল স্টার্ক ঝড়ে ৬৪ রানেই গুটিয়ে যায় টিম টাইগার্স। তবে অস্ট্রেলিয়াকে ব্যাটে পাঠিয়ে বল হাতে পাল্টা জবাব দিয়েছেন শরিফুল ইসলাম। ৬ উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার। তাতে প্রথম দিনে ৮ উইকেটে হারিয়েছে তারা। স্টার্ক-কামিন্সদের আগুনঝরা বোলিংয়ের জবাব দিলেও ব্যাটিং বিপর্যয়ের কারণে দিনটা অস্ট্রেলিয়ার দখলে।

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সবাংলাদেশম্যাকাইলিড স্পোর্টসশরিফুলস্টার্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

পরবর্তী

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

পরবর্তী

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

সর্বশেষ

এশিয়া কাপের আগে চোটের হানা বাংলাদেশ দলে

আগস্ট ২৫, ২০২৬

কার্সের ঘটনায় ক্ষুব্ধ রুট, ‘বারবার বোকামি করছে সতীর্থরা’

আগস্ট ২৫, ২০২৬

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT