ফেসবুক লাইভে এসে নিজের প্রাণ নিলো দোকান কর্মচারী

ফেসবুক লাইভে এসে দোকান কর্মচারী আত্মহত্যা করেন, ঘটনাটি ভিডিওতে ধরা পড়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বরিশাল নগরীর বান্ধ রোড এলাকায় দোকানের মধ্যে মিরাজ নামে এক কর্মচারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মিরাজ তার ভাই রাজুর ওপর অপবাদ দিয়েছেন। এসময় তিনি ভাইয়ের বিচার ইহকাল নয়, পরকালে বিচার চেয়েছেন।
নিহত মিরাজ সাউথ কিং এর সামনে জান্নাত স্টোরের কর্মচারী ছিলেন, যার মালিক ছিলেন তার ভাই রাজু। সকালে তার লাশ উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ।
তবে নিহত মিরাজের ভাই রাজু দাবি করেছেন, তার ভাই মিরাজ মাদকাসক্ত। তাই উল্টা-পাল্টা বলেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






