চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্নি-নির্বাপক সিলিন্ডার বিস্ফোরণে দোকান কর্মচারির মৃত্যু

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:০৯ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অগ্নি-নির্বাপক সিলিন্ডার পাশে দাঁড়িয়ে যুবক, দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার শহরের কচ্ছপিয়া পুকুর পাড় এলাকায় অগ্নি-নির্বাপক সিলিন্ডার (ফায়ার এক্সটিংগুইশার) লোড-আনলোড করার সময় ভয়াবহ বিস্ফোরণে মিলন চাকমা (২৫) নামে একজন দোকান কর্মচারির মৃত্যু হয়েছে।

আজ (২৩ এপ্রিল) বুধবার কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি ইলিয়াছ খান জানান, মঙ্গলবার রাতে মিলন একটি অগ্নি-নির্বাপক সিলিন্ডার লোড-আনলোড করছিলেন। এ সময় অসাবধানতাবশত সিলিন্ডারটি তার হাত থেকে পড়ে গিয়ে বিস্ফোরিত হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন—ডান হাত ক্ষতবিক্ষত হয় এবং বুকে ও ফুসফুসে গুরুতর আঘাত পান।

Banglabid

তিনি জানান, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ওসি আরও জানান, চিকিৎসকদের ভাষ্যমতে অতিরিক্ত রক্তক্ষরণেই মিলনের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিহত মিলন চাকমা উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী এলাকার বাসিন্দা সম্মিয়ন চাকমার সন্তান। তিনি কচ্ছপিয়া পুকুর পাড় এলাকায় অবস্থিত ‘ভূঁইয়া এন্টারপ্রাইজ’ নামক একটি রান্নার গ্যাস ও অগ্নি-নির্বাপক সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলিন্ডার বিস্ফোরণ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিটকয়েনের দাম ছাড়ালো ৯৩ হাজার ডলার

পরবর্তী

কাশ্মীরের হামলা ভারতের লোকেরাই ঘটিয়েছে: পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী

পরবর্তী
কাশ্মীরের হামলা পাকিস্তানের পরিকল্পনা বলে পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরের হামলা ভারতের লোকেরাই ঘটিয়েছে: পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী

তায়েফ গভর্নর ও বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষ কর্মী পাঠাতে তায়েফ গভর্নরের আহ্বান

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT