অন্যান্য খেলা

গুয়াতেমালার প্রথম সোনা মেয়েদের ট্র্যাপ শুটিংয়ে

বাংলাদেশের নারী শুটার গুল্মা সোনা ট্র্যাপ শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নারী শুটার গুল্মা সোনা ট্র্যাপ শুটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, লক্ষ্য করে গুলি ছুঁড়ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে চতুর্থ দিনে ছেলেদের ট্র্যাপ শুটিংয়ে ব্রোঞ্জ জিতে গুয়াতেমালাকে প্রথম পদক এনে দেন ব্রল কার্দেনেস। পঞ্চম দিনে একই গেমসে মেয়েদের ইভেন্টে প্রথম সোনার দেখা পেয়েছে দেশটি। আসরে দেশটির দ্বিতীয় পদক এটি।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হওয়া ইভেন্টে ইতালির মারিয়া সিলভানা ও অস্ট্রেলিয়া পেনি স্মিথকে হারিয়ে স্বর্ণ জেতেন গুয়াতেমালার আদ্রিয়ানা রুয়ানো ওলিভিয়া। চ্যাম্পিয়ন হওয়ার পথে ৪৫ পয়েন্ট আদায় করেন এ শ্যুটার।

ইতালির সিলভানা রৌপ্য জেতেন ৪০ পয়েন্ট আদায় করে। অস্ট্রেলিয়ার পেনি ব্রোঞ্জ জয়ের পথে তোলেন ৩২ পয়েন্ট।

বিষয়:গুয়াতেমালা প্যারিস অলিম্পিক-২০২৪ শুটিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…