চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিসি মিউজিক প্লে-লিস্টে সময় মাহমুদের গান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ২১, মার্চ ২০২৪
বিনোদন
A A
একজন যুবক টেলিফোনে কথা বলছেন, পেছনে টিভিতে একটি দৃশ্য দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বায়নের যুগে পৃথিবীব্যাপী দিনকে দিন দৃঢ় অবস্থান করে নিচ্ছে বাংলা ভাষা ও বাংলা গান। বাংলা গানের বিশ্বমঞ্চে উঠে আসার সেই ধারাবাহিকতায় আরও একটি পালক যোগ করলেন উদীয়মান কণ্ঠশিল্পী সময় মাহমুদ।

ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) এশিয়ান নেটওয়ার্ক শাখায় ফিচার করা হয়েছে সময় মাহমুদের কণ্ঠে বরেণ্য শিল্পী এস ডি বর্মনের কালজয়ী গান ‘তুমি এসেছিলে পরশু’র রিমেক ভার্সন! গানটি তৈরীর মধ্য দিয়ে প্রয়াত কিংবদন্তী এই শিল্পীকে উৎসর্গও করেছেন সময় মাহমুদ।

বিবিসির অফিশিয়াল ওয়েব সাইটে সময়ের গানটি উঠেছে ১৫ মার্চ। জানানো হয়, ১৫ মার্চ থেকে ২৪ দিন পর্যন্ত এশিয়ান নেটওয়ার্কে ফ্রেশ এর প্লে-লিস্টে পাওয়া যাবে গানটি। যে লিস্টে আছে বলিউড তারকা বাদশা, কনিকা কাপুরের মতো নামিদামি এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলের ইন্ডিপেন্ডেন্ট মিউজিশিয়ানদের গান।

Banglabid

জানা যায়, বিবিসির এশিয়ান নেটওয়ার্ক এর প্লে-লিস্টে এ বছরে এখন পর্যন্ত সময়ের এই গানটিই একমাত্র ফিচারড বাংলা গান। দিলজিত দোসানিজ ও বাদশার সাথে তালিকায় ৩ নাম্বার ট্র্যাকে পাওয়া যাবে সময় মাহমুদের গানটি।

বিবিসি এশিয়ান নেটওয়ার্কের ইনস্টাগ্রামেও ইন্টারন্যাশনালি ট্রেন্ডিং কিছু নতুন গানের সাথে বাংলা এ গানটির ভিডিও প্রমো স্থান করে নিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by BBC Asian Network (@bbcasiannetwork)

Reneta

এছাড়াও, বিবিসি সাউন্ডসের শো বাংলা বিটসে নতুন ও ইউনিক এই ট্র্যাকটি শ্রোতাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন আরজে নাদিয়া আলি। বাংলা বিটস, ইউকে এবং ঢাকা বেইজড আন্ডাররেটেড সব বাংলা গান পুরো পৃথিবীকে শোনানোর এই উদ্যোগ নিয়ে উচ্ছ্বসিত সময় মাহমুদ।

নতুন সংগীতায়োজনে পুরনো গানটি তৈরীর কারণ জানিয়ে চ্যানেল আই অনলাইনকে এই মিউজিশিয়ান বলেন, “শুরুটা ধীর গতিতে হলেও, আমার ভিশন হলো শ্রুতিমধুর বাংলা গানের ধারাকে পুনরায় তার প্রকৃত রূপ ফিরিয়ে দেওয়া। সবাই খালি বলে আহা, আশি নব্বই দশকের মতো সুরেলা গান আজ আর শুনিনা। আমরা পিছনে ফিরে যেতে চাইনা তবে পূর্ব পুরুষদের সুরগুলোকে অনুপ্রেরণা হিসাবে নিয়ে একবিংশ শতাব্দীর মেলোডিয়াস সাউন্ড ক্রিয়েট করাই লক্ষ্য, যেন বাংলা গান মানুষের চর্চায় থাকে।”

‘তুমি এসেছিলে পরশু’র মিউজিক কো-প্রডিউসার হিসেবে পিয়াস হকের অনবদ্য সাউন্ড প্রোডাকশন অনেকের প্রশংসা পেয়েছে বলেও জানান সময় মাহমুদ। জানা যায়, মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে আছেন নৃত্যশিল্পী সোনিয়া পারভীন, এটির নির্দেশনায় তরীকুল ইসলাম সৈকত, এবং চিত্রগ্রহণে আবির আহমেদ।

সময় জানান, নতুন আয়োজনে পুরনো এই গানটি স্পটিফাই, ইউটিউব, ফেসবুক, টিকটক সহ অন্যান্য মিউজিক স্ট্রিমিং প্লাটফর্মেও শোনা যাচ্ছে।

নাট্যশিল্পীদের পারফরম্যান্সের দৃশ্য, আলো ও পটভূমি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ এর আগে সময় মাহমুদের লেখা, সুর ও কণ্ঠে এবং হাসিব রেজার সংগীতায়োজনে প্রকাশিত ‘মনের ক্যানভাস’ গানটিও বিবিসি সাউন্ডসের বিভিন্ন লিস্টে স্থান করে নিয়ে দীর্ঘ কয়েকমাস একটানা প্রচারিত হয়। ভারত ভিত্তিক ব্যান্ড দ্য ওভারসিজ প্রজেক্ট-এর প্রথম বাংলা গান ‘খুঁজে বেড়াই’-এর গেস্ট ভোকালিস্ট ও লিরিসিস্ট হিসাবে সময় মাহমুদ স্থান করে নিয়েছিলেন বিবিসি সাউন্ডসে।

উচ্চাঙ্গসংগীতে তালিম নেয়া সময় মাহমুদের গানের হাতেখড়ি ছেলেবেলা থেকে। এখন কাজ করছেন বিজ্ঞাপন অঙ্গনে। জনপ্রিয় বেশ কিছু টেলিভিশন বিজ্ঞাপনের জন্য ব্র্যান্ড ফোরাম থেকে পেয়েছেন ১০টিরও বেশি অ্যাওয়ার্ড।

গানটি সময় তার নিজস্ব ইউটিউব চ্যানেলেও রেখেছেন:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানতুমি এসেছিলে পরশুবিবিসিবিবিসি নেটওয়ার্করিমেক ভার্সনলিড বিনোদনশচীন দেব বর্মনসময় মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বনের মধ্যে কোন অবকাঠামো নির্মাণ করা যাবে না: পরিবেশ ও বনমন্ত্রী

পরবর্তী

৩০ বেসরকারি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি

পরবর্তী
চালের বস্তা ও পাত্রে চালের ধান, খাদ্য নিরাপত্তার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ বেসরকারি প্রতিষ্ঠানকে চাল আমদানির অনুমতি

ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জনসম্মুখে বক্তৃতা দিচ্ছেন, ফুলের মালা পরানো. Channel i News - চ্যানেল আই নিউজ

কারামুক্ত হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT