চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই প্রথম টেলিভিশনে শবনম

শবনমকে নিয়ে এই অনুষ্ঠানের নাম 'শবনম: রূপনগরের রাজকন্যা'

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১৬, আগস্ট ২০২৫
বিনোদন
A A
শবনমের প্রথম টেলিভিশন সাক্ষাৎকারের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় উপ-মহাদেশের কিংবদন্তি অভিনেত্রী শবনম। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানেও তিনি ব্যাপকভাবে জনপ্রিয়।

গুণী এই অভিনেত্রী তার দীর্ঘ ক্যারিয়ারে ‘এই প্রথম চ্যানেল আই-এর মাধ্যমে’ কোনো টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে আসছেন।

রবিবার (১৭ আগস্ট) শবনমের ৮০তম জন্মদিন। এই উপলক্ষ্যে চ্যানেল আই আয়োজন করেছে তার বিশেষ একটি টেলিভিশন সাক্ষাৎকার, যেটি পরিচালনা ও উপস্থাপনা করেছেন সাংবাদিক আবদুর রহমান। শবনমকে নিয়ে এই অনুষ্ঠানের নাম ‘শবনম: রূপনগরের রাজকন্যা’।

মোস্ট এক্সক্লুসিভ এই অনুষ্ঠানটি প্রচারিত হবে রবিবার রাত ৮টা ২৫ মিনিটে। যেখানে শবনম আলাপ করেছেন বর্ণিল ও স্মৃতিময় জীবনের গল্প।

এদিকে, দেশের যেকোনো গুণী শিল্পীদের জীবনের বিশেষ দিন হিসেবে চ্যানেল আই বরবারই নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করে থাকে।

Reneta

কিংবদন্তি অভিনেত্রী শবনমের ক্ষেত্রেও পালন করা হচ্ছে। এই উপলক্ষে চ্যানেল আই-এর পর্দায় প্রচার হতে যাচ্ছে শবনম অভিনীত সর্বশেষ সিনেমা ‘আম্মাজান’, যা আজ থেকে দুই যুগের বেশি সময় আগে মুক্তি পেয়ে আলোড়ন তুলেছিল। এটি প্রচার হবে রবিবার দুপুর ৩.০৫ মিনিটে।

‘নাচের পুতুল’ খ্যাত বাংলাদেশের কিংবদন্তী এই অভিনেত্রী ১৯৬০-এর দশক থেকে ১৯৮০’র দশক পর্যন্ত একাধারে সক্রিয় অভিনয় চর্চা করে গেছেন। ষাটের দশকে বাংলা চলচ্চিত্রে শবনম-রহমান জুটি বিপুল জনপ্রিয়তা লাভ করে।

পরবর্তী সময়ে পাকিস্তানি সিনেমার পোস্টার গার্ল হয়ে ওঠেন তিনি। ক্রীড়া জগতে বিখ্যাত ননী বসাকের দ্বিতীয় কন্যা জন্মেছিলেন ঝর্না বসাক নাম নিয়ে। প্রখ্যাত নির্মাতা এহতেশামের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৬১ সালে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন শবনম। এ সিনেমাতেই তিনি শবনম নাম ধারণ করেন। পরবর্তী সময়ে পরিচিতি পান ‘শবনম’ নামে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম্মাজানলিড বিনোদনশবনমশবনম: রূপনগরের রাজকন্যাসাংবাদিক আবদুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT