বিনোদন

সৃষ্টির স্বাধীনতা চেয়ে হত্যাকাণ্ডের বিচার দাবি শিল্পী সমাজের

শিল্পী সমাজের মানববন্ধন, বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পী সমাজের মানববন্ধন, শিল্পীরা সৃষ্টির স্বাধীনতা ও হত্যাকাণ্ডের বিচার দাবি করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপরে সংঘটিত নৃশংস রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন শিল্পী সমাজ। শনিবার (১০ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘সৃষ্টির স্বাধীনতায় সাহসী বাংলাদেশ’ শীর্ষক সমাবেশে এই দাবি জানান তারা।

হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করার পাশাপাশি তারা সংখ্যালঘু ও সাংস্কৃতিক ব্যক্তিদের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এবং ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে কঠোর আইনের আওতায় আনার দাবি জানান।

শিল্পী সমাজের হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

থিয়েটারকর্মী, আলোকচিত্রী সমাজ, দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ ও গেটআপ স্ট্যান্ড আপ (বাংলাদেশ সংগীতশিল্পী সমাজ)-এর তরফ থেকে এসব দাবি ও কিছু প্রস্তাব রাখা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।

এসময় আলোকচিত্রী শহিদুল আলম, অমিতাভ রেজা চৌধুরী, সাবেরি আলম, আজমেরি হক বাঁধন, জাকিয়া বারী মম, কুসুম শিকদার, রাফিয়াত রশীদ মিথিলা, সাফা কবির, মারিয়া নূর, টয়া, স্পর্শিয়া, আরমিন মুসা, তানজির তুহিন, প্রবর রিপন, লাবিক কামাল গৌরব, সৈয়দ আহমেদ শাওকী, রেজাউল করিম লিমন, নাজিয়া হক অর্ষা, ইরেশ যাকের, নিশাত প্রিয়ম, সন্ধি, জয় শাহরিয়ার, আইরিন সুলতানা, সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম, সাবরিনা সাবা ও এলিনা শাম্মীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

বিষয়:অমিতাভ রেজা চৌধুরী আইরিন সুলতানা আজমেরি হক বাঁধন আজাদ আবুল কালাম আরমিন মুসা ইরেশ যাকের

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…