চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ বছর পর একক নাটকে তৌসিফ-স্পর্শিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৪, জুন ২০২৬
বিনোদন
A A

প্রায় ১০ বছর পর আবার একক নাটকের জুটি হলেন তৌসিফ ও স্পর্শিয়া। তাদের দুজনেরই মিডিয়ায় পথচলা কাছাকাছি সময়ে শুরু হয়েছিল। তখন তারা একসঙ্গে অনেক নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন।

এর মাঝে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ তৌসিফ-স্পর্শিয়াকে দেখা গেলেও এবার একক নাটকে জুটি হয়ে ফিরলেন। তাদের অভিনীত নতুন এই নাটকটির নাম হচ্ছে ‘মাই ব্যাড বয়’।

তৌসিফ ও স্পর্শিয়াকে নিয়ে নাটকটি তৈরি করছেন হাসিব হোসেন রাখি। দুদিন আগে বুম ফিল্মসের ইউটিউবে নাটকটি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে প্রায় ১৫ লাখ দর্শক নাটকটি দেখেছেন। প্রায় হাজার দর্শক নাটকটি দেখে নানা ধরনের মন্তব্য লিখেছেন।

টুকুল আহমেদ নাটকটি দেখে লেখেন, নাটকটি দারুণ ছিলো, আমার মন ছুঁয়ে গেছে। মাহবুব শাকিল লেখেন, মনের মধ্যে শীতল অনুভূতি লাগছে।

একসঙ্গে কাজ করা প্রসঙ্গে স্পর্শিয়া জানান, তাদের মধ্যকার কাজের বোঝাপড়া এখনও আগের মতোই চমৎকার। তৌসিফও পুরনো সহকর্মী ও বন্ধুকে পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। মূলত এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাদের এই ফেরা ভক্তদের জন্য এক বড় চমক।

তৌসিফ বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমরা অনেক নাটকে একসঙ্গে অভিনয় করলেও ২০১৬ সালের পর আর একসঙ্গে কাজ হয়নি। ১০ বছর পর আবার একসঙ্গে অভিনয় করছি। খুব ভালো লাগছে। স্পর্শিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভালো, কারণ আমরা ক্যামেরার পেছনের বন্ধু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৌসিফ মাহবুববুম ফিল্মসলিড বিনোদনস্পর্শিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT