বিনোদন

বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল

বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল

বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের নিয়ে হয়ে গেল বিশেষ অনুষ্ঠান ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’।  সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্মসচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ। বক্তব্যে তিনি বলেন, “সাংস্কৃতিক অধিকার প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। এখানে শারিরীক বা মানসিক সীমারেখা থাকা উচিত নয়। বরং সৃজনশীলতা ও প্রতিভা প্রকাশের মাধ্যম হওয়া উচিত তার মুল্যবোধের ভিত।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর আহ্বায়ক হেলাল খান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সরকারি সংগীত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলেয়া পারভীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক, প্রশাসন ও অর্থ (অ: দা:) মো: সাইফুর রহমান (খোকন মাহমুদ)।

সাংস্কৃতিক পর্বে ‘আয় তব সহচরি হাতে হাতে ধরি’ গানের সাথে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল-এর শিক্ষার্থীদের সমবেত নৃত্য পরিবেশন মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। নৃত্য পরিচালনায় ছিলেন হাসান।

এরপর একক আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী শাহিন রেজা রাসেল। অমিত হাসান এর পরিচালনায সমবেত নৃত্য ‘এই রাঙ্গামাটির পথে লো’ পরিবেশন করে ল্যাবরেটেরি মডেল স্কুল। সমবেত নৃত্য ‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি’ পরিবেশন করেন সুইড বাংলাদেশ, নৃত্য পরিচালনায় রেশমী আবেদীন। এরপর একক সংগীত ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ পরিবেশন করেন জেলা কালচারাল অফিসার, চুয়াডাঙ্গা সুজন রহমান।

একক সংগীত ‘আমার মনের কোণের বাইরে’ পরিবেশন করেন শারমিন আক্তার শিকু এবং ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ পরিবেশন করেন সায়মা শারমিন ইমা। এরপর ইসপ্রেশান ওয়েলফেয়ার সোসাইটি সমবেত নৃত্য ‘বিহুর এ লগন মধুর এ লগন’ পরিবেশন করেন, নৃত্য পরিচালনায় ছিলেন রাফিয়া খন্দকার। শান্ত রহমান একক সংগীত ‘আমার স্বপ্নগুলো কেন এমন হয়’ পরিবেশন করেন।

বিষয়:বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পকলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…