চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থ্রিলার-সাসপেন্স নয়, মধ্যবিত্তের স্বপ্ন নিয়ে ওয়েব ফিল্ম!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

ওয়েব কন্টেন্ট মানেই থ্রিলার, সাসপেন্স আর রক্তারক্তি কাণ্ড! ওটিটির দক্ষ নির্মাতা শিহাব শাহীনও ওটিটির জন্য এমন কন্টেন্ট নির্মাণ করেই সাড়া ফেলেছেন। এবার ওটিটির জন্য তিনি নিয়ে আসছে সহজ গল্পের সহজ এক ওয়েব ফিল্ম! নাম ‘নীল জলের কাব্য’।

ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন-এ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুর ৩টায় স্ট্রিমিং হতে যাচ্ছে ওয়েব ফিল্মটি। ইস্পাহানি মির্জাপুর নিবেদিত এই ওয়েব ফিল্মের দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

এই প্রিমিয়াম কনটেন্টটি মুক্তি উপলক্ষে আজ দুপুরে চ্যানেল আইতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে আইস্ক্রিন। যেখানে নির্মাতা শিহাব শাহীন ছাড়াও উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. আইস্ক্রিন এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কর্পোরেট ব্যক্তিত্ব ইস্পাহানি টি লিমিটেড এর মহাব্যবস্থাপক ওমর হান্নান,  অভিনেতা আফরান নিশো, মেহজাবীন চৌধুরী এবং আইস্ক্রিন এর প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ।

একজন মেয়ের মনের মধ্যে সমুদ্রের নীল জল ছোঁয়ার আকুতি। নানাজনের কাছে কক্সবাজারের গল্প শোনে। ধীরে ধীরে সমুদ্রের নীল পানিতে পা ভিজিয়ে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার স্বপ্ন দেখে। মূলত মেয়েটির সমুদ্র দেখার প্রচণ্ড ফ্যাসিনেশন এবং তার সেই ফ্যাসিনেশনের নির্ভর করে সাংসারিক সুখদুঃখ। এভাবে এগিয়ে যায় গল্প।

এমন গল্পকে কেন্দ্র করে নির্মাতা শিহাব শাহীন তৈরি করেছেন ‘নীল জলের কাব্য’। যে গল্পটি সুলতানা জাহানের তৈরি এবং চিত্রনাট্য নির্মাতার।

ইতোমধ্যে ‘নীল জলের কাব্য’ এর ট্রেলার প্রকাশিত হয়েছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা অর্জন করেছে। এই কনটেন্টির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও মুক্তি পেতে যাচ্ছেন নিশো-মেহজাবীনের নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম। তারা ছাড়াও এতে অভিনয় করেছেন শিরিন আলম, আলমগীর হোসেন, স্বম্পা নিজাম, ইকতারুল, তানিয়া বিনতে মেহেক প্রমুখ।

Reneta

‘নীল জলের কাব্য’ কেন অন্য যে কোনো ওটিটি কন্টেন্ট থেকে আলাদা, এ প্রসঙ্গে জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন বলেন, “ওটিটিতে রহস্য ও খুনের গল্পের মাঝে মধ্যবিত্তের জীবনযাপনের গল্প সেভাবে বলা হয়না। এ ক্ষেত্রে নীল জলের কাব্য সেইসব মধ্যবিত্তের স্বপ্ন পূরণ তুলে ধরেছে। আশা করি দর্শক এটি দেখে নতুন স্বাদ পাবেন।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইস্ক্রিনওটিটিওয়েব ফিল্মনিশোমধ্যবিত্তমেহজাবীনলিড বিনোদনশিহাব শাহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT