চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: বিপুল ভোটে জয়ী শিবির প্যানেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ পূর্বাহ্ণ ১০, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, শিক্ষা
A A
তিনজন যুব নেতা হাসিমুখে দাঁড়িয়ে, পটভূমিতে হালকা নীল রঙের ব্যাকড্রপ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের সাদিক কায়েম ভিপি নির্বাচিত হয়েছেন, জিএস হয়েছেন এস এম ফরহাদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

রাত গড়িয়ে সকাল ৮টার পর ডাকসুর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পূর্ণাঙ্গ ফলাফল। এতে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম, ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জিএস হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ। ১১,৭৭২ ভোট পেয়ে এজিএস নির্বাচিত হয়েছেন মো. মহিউদ্দিন খাঁন, নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আল হাদি মায়েদ পেয়েছে ৫০৬৪ ভোট।

Banglabid

সাদিক কায়েমের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ৫ হাজার ৬৫৮ ভোট পেয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং উমামা ফাতেমা পেয়েছেন ২ হাজার ৫৪৯ ভোট। জিএস পদে ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারি হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট এবং মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট।

তবে ডাকসু নির্বাচনকে পরিকল্পিত প্রহসন উল্লেখ করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি প্রার্থী উমামা ফাতেমা কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে মঙ্গলবার দিনভর উত্তেজনা ছিলো ক্যাম্পাসে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এর প্রায় ১৩ ঘন্টা পর একে একে বিভিন্ন হলের ভোটারদের রায় প্রকাশ পেতে থাকে। তাতে স্পষ্ট হয় ইসলামী ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ এর বিজয়। ফলাফল ঘোষণার পরপরই সিনেট ভবনে উল্লাস শুরু করেন সমর্থকরা।

Reneta

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে সবাইকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসু নির্বাচন ২০২৫বিপুল ভোটে জয়ীশিবির প্যানেল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল বলিভিয়া

পরবর্তী

ডাকসু নির্বাচনের মাধ্যমে একটা মডেল তৈরি করেছি: চিফ রিটার্নিং অফিসার

পরবর্তী
চিফ রিটার্নিং অফিসার ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাকসু নির্বাচনের মাধ্যমে একটা মডেল তৈরি করেছি: চিফ রিটার্নিং অফিসার

সোনার গহনা প্রদর্শনী, বাংলার ঐতিহ্যবাহী অলংকারের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৩ হাজার টাকার বেশি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT