১৪ বছর পর ফেসবুক ছাড়ছেন শেরিল স্যান্ডবার্গ

শেরিল স্যান্ডবার্গের ছবি, তিনি হাসছেন ও সাদা পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ফেসবুকের প্যারেন্ট কোম্পানী (মূল কোম্পানি) মেটার প্রধান অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ ১৪ বছর প্রতিষ্ঠানটির সাথে কাজ করার পর শেরিল তার ভেরিভায়েড ফেসবুক পেজ থেকে বিদায় নেওয়ার কথা জানান। ভবিষ্যতে তিনি নিজের ফাউন্ডেশন ও জনকন্যাণমূলক কাজে মনোযোগী হবেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন।
প্রযুক্তি দুনিয়ার অন্যতম শীর্ষে অবস্থানকারী নারীদের একজন শেরিল স্যান্ডবার্গ। জাকারবার্গের পরে মেটায় সবচেয়ে ক্ষমতাধর মানা হতো শেরিলকে। এদিকে, শেরিলের পদত্যাগের ঘোষণার পর মেটার শেয়ার প্রায় ৪ শতাংশ কমে যায়।
ফেসবুক পোস্টে শেরিল স্যান্ডবার্গ বলেন, ২০০৮ সালে যখন আমি কাজটিতে যুক্ত হয়েছিলাম, ভেবেছিলাম, পাঁচ বছর এখানে থাকব। আজ ১৪ বছর পর, নিজের জীবনের পরবর্তী অধ্যায় লেখার সময় এসেছে।
জাকারবার্গের বয়স যখন ২৩ বছর, শেরিল স্যান্ডবার্গ ২০০৮ সালে তখন ফেসবুকে যোগ দেন। স্যান্ডবার্গের হাত ধরেই তখনকার ছোট্ট প্রতিষ্ঠানটি আজকের শক্তিশালী লাভজনক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। একটি সামাজিক মিডিয়া জায়ান্টে পরিণত করার মূল চাবিকাঠি ছিলেন শেরিল স্যান্ডবার্গ। তার সময়ে গত বছর প্রায় ১২০ বিলিয়ন ডলার আয় করেছে ফেসবুক।






