চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি’র সম্মাননা পেতে যাচ্ছেন শাইখ সিরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
শাইখ সিরাজের সম্মাননা গ্রহণের সময়ের ছবি, কৃষি ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন- এআইপি) সম্মাননা পেতে যাচ্ছেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। এই খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচটি বিভাগে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা দেয়া হচ্ছে।

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজসহ অন্যদের নামে ইতোমধ্যে এবিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে কৃষি মন্ত্রণালয়।

বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। সেই কৃষিক্ষেত্রে যারা অবদান রেখে চলেছেন তাদেরকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এআইপি সম্মাননা দিচ্ছে সরকার।

চার দশকের বেশি সময় ধরে কৃষি নিয়ে কাজ করা গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবার পাচ্ছেন এআইপি সম্মাননা। স্বীকৃত বা সরকার নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণিতে তাকে এই সম্মাননা দেয়া হচ্ছে।

এই স্বীকৃতি কৃষকদের গর্বিত করবে বলে মন্তব্য করেন গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ।

কৃষি জাত বা প্রযুক্তি উদ্ভাবনে চারজন; কৃষি উৎপাদন বা বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পশ্রেণিতে ১০ জন; রপ্তানিযোগ্য কৃষিপণ্য উৎপাদনে দুই প্রতিষ্ঠান, নিবন্ধিত কৃষি সংগঠন শ্রেণিতে তিনজন এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কারে স্বর্ণপদক পেয়েছেন এমন তিনজনকে ২০২১ সালের জন্য এআইপি নির্বাচন করা হয়েছে।

Reneta

এআইপি সম্মাননা পাওয়া ব্যক্তিরা সিআইপিদের মতই বিভিন্ন সুবিধা পাবেন। রোববার আনুষ্ঠানিকভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্ড, ক্রেস্ট ও প্রশংসাপত্র দেয়া হবে।

সিআইপি’র (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) মতো স্বীকৃতি দিতে ২০২০ সাল থেকে কৃষিক্ষেত্রে এআইপি সম্মাননা দিচ্ছে সরকার। ২০২০ সালের সম্মাননা ২০২২ সালে দেওয়া হয়। প্রথমবার ১৩ জনকে এআইপি সম্মাননা দেওয়া হয়।

এআইপি নির্বাচনের জন্য সুপারিশ দিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। সেই কমিটির সুপারিশের পর প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআইপিকৃষিকৃষি শাইখ সিরাজশাইখ সিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগেরও প্রায় অর্ধেক নেতা-কর্মী শেখ হাসিনার বিদায় চেয়েছিলো: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আগস্ট ৭, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃ/ত্তরা কেটে ফেলেছে ৭০০ কলাগাছ

আগস্ট ৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেনের বগি লাইনচ্যুত: ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ৭, ২০২৬

ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কট্টরপন্থীদের বিরুদ্ধে সেনা প্রধানের কঠোর অবস্থানে পাকিস্তানে কী ঘটছে!

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT