বাংলাদেশ

শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ

শেখ কামালের কালো-সাদা ছবি, হাসিমুখে, পেছনে খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ কামাল, দেশের ক্রীড়াঙ্গনের স্বপ্নচারী, হাসিমুখে, পেছনে খেলাধুলার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী আজ। ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।

উপমহাদেশের অন্যতম সেরা ক্রীড়া সংগঠন ও আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ২০২১ সাল থেকে দিবসটি রাষ্ট্রীয়ভাবে উদযাপন  হচ্ছে। দিবসটি ঘরে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনও নানা কর্মসূচির আয়োজন করেছে।

১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে পরিবারের অন্য সদস্যের সঙ্গে তাকেও নির্মমভাবে হত্যা করে ঘাতকরা।

বিষয়:শেখ কামাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…